ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও নির্বাচনী আচরণ বিধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় পটুয়াখালী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী পৌর প্রশাসক (উপসচিব) জুয়েল রানা, পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম প্রমুখ।
এছাড়াও, সভায় পটুয়াখালীর ৪টি আসনের প্রার্থী ও তাদের কর্মী-সমার্থক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
প্রতীক প্রাপ্ত প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ), আঃ মান্নান হাওলাদার (লাঙ্গল), গৌতম চন্দ্র শীল (মটর গাড়ি- কার), মোহাম্মদ আব্দুল ওহাব মিনার (ঈগল), মোঃ ফিরোজ আলম (হাতপাখা) ও শহিদুল ইসলাম ফাহিম (ট্রাক) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-২ আসনে মালেক হোসেন (হাতপাখা), মোঃ রুহুল আমীন (ঈগল), মোঃ শফিকুল ইসলাম (দাঁড়ি পাল্লা), মোঃ শহিদুল আলম তালুকদার (ধানের শীষ) ও মোঃ হাবিবুর রহমান (ট্রাক) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৩ আসনে মুহাম্মদ শাহ আলম (দাঁড়ি পাল্লা), মুঃ আবু বক্কর ছিদ্দিকী ( হাতপাখা), মোঃ নুরুল হক নুর (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসান মামুন (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশাররফ হোসেন (ধানের শীষ), ডাঃ জহির উদ্দিন আহমেদ (দেওয়ালঘড়ি), মোস্তাফিজুর রহমান (হাতপাখা) ও রবিউল হাসান (ট্রাক) প্রতীক পেয়েছেন।









