পটুয়াখালী জেলার দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা যায়, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত উল্লিখিত দুই উপজেলার বিদ্যমান কমিটি বিলুপ্ত থাকবে।
শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, শিগগিরই দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।









