• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, August 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বাউফলে জামায়াত কর্মী অপহরণ করে কুপিয়ে জখমের অভিযোগ, জনপদজুড়ে আতঙ্ক

notesofatik by notesofatik
January 15, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বাউফলে জামায়াত কর্মী অপহরণ করে কুপিয়ে জখমের অভিযোগ, জনপদজুড়ে আতঙ্ক
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় এক জামায়াত কর্মীকে অপহরণের পর নির্জন স্থানে নিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

গত সোমবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কালাইয়া–চন্দ্রদ্বীপ সড়কে এ ঘটনা ঘটে। আহত জামায়াত কর্মীর নাম আবুল কাশেম (২৮)। তিনি বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চর মিয়াজান এলাকার মো. সোহেল রাড়ী (৩২), কালাইয়া এলাকার মো. সুজন (৩২), ফিরোজ খান (২৮), গুনহাস (২৭), রাশেদুল দর্জি (২৬), মো. সোহেল (২৮), হুমায়ুন দর্জি (৩০), রিপন শিকদার, আঃ আজিজ রাড়ী (৩২), রাকিব রাড়ী ও বাদশা হাওলাদার (৩৭)-সহ ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল কৌশলে আবুল কাশেমকে তুলে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

একপর্যায়ে হামলাকারীরা কাশেমকে হত্যার হুমকি দিয়ে তার গলায় ছুরি ধরে এবং পায়ের রগ কাটার উদ্দেশ্যে উরুতে উপর্যুপরি ছুরিকাঘাত করে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রাজনৈতিক বিরোধ ও একটি মামলার সাক্ষী হওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, কয়েকদিন আগে চন্দ্রদ্বীপ এলাকায় আবুল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীর দোকানে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। ওই মামলার অন্যতম সাক্ষী ছিলেন আহত আবুল কাশেম।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

হামলার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাশেমকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, গতকাল মঙ্গলবার সকালে আহত কাশেমকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমীর মাওলানা ইসহাক মিয়া ও নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, “চন্দ্রদ্বীপ ইউনিয়নে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটছে। জামায়াতের শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি কর্মীরাই এই অস্থিরতার সূচনা করে। পরে দোকান লুট, চাঁদাবাজি ও হামলার মতো ঘটনায় জড়িয়ে পড়ে। গতরাতে আবুল কাশেমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই আক্রমণ করা হয়েছে। প্রশাসন সময়মতো কার্যকর ব্যবস্থা নিলে আজ এ রক্তপাত ঘটতো না।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক রেষারেষিকে কেন্দ্র করে চন্দ্রদ্বীপ ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
10
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
1
সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর
পটুয়াখালী

সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর

August 6, 2026
14
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার
পটুয়াখালী

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার

August 6, 2026
2
কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান
কলাপাড়া

কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান

August 6, 2026
3
লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
পটুয়াখালী

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

August 6, 2026
4
Next Post
শীতার্ত মানুষের পাশে কোডেক; পটুয়াখালীতে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ

শীতার্ত মানুষের পাশে কোডেক; পটুয়াখালীতে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In