• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, July 19, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে কলাপাড়ায় শীঘ্রই নির্মিত হবে ‘জাজেজ কমপ্লেক্স’

notesofatik by notesofatik
September 24, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে কলাপাড়ায় শীঘ্রই নির্মিত হবে ‘জাজেজ কমপ্লেক্স’
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গোফরান পলাশ: পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে ও ন্যায় বিচার নিশ্চিত করতে শীঘ্রই কলাপাড়ায় জাজেজ কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া ভাড়াটে স্বল্প পরিসরের ভবনে আইনজীবী, বিচারক ও বিচার প্রার্থী মানুষের বসার স্থান সংকুলান না হওয়ায় আগামী মাসেই বড় পরিসরের নতুন ভাড়াটে ভবনে আদালত স্থানান্তর করে বিচারিক কার্যক্রম শুরু করা হবে। এতে আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।’

জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বুধবার দুপুরে কলাপাড়া চৌকি আদালতের নতুন ভাড়াটে ভবন পরিদর্শন শেষে উপজেলা বার ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরো পড়ুন

শহীদ জিহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশমিনায় দোয়া, র‍্যালি ও শোকসভা

দুই বছরেও মেলেনি অবসর ও কল্যাণ ভাতা, কান্নাজড়িত কণ্ঠে অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্তনাদ

এ সময় তিনি আরও বলেন, ‘শীঘ্রই আরও ১৪টি জেলায় নতুন জেলা জজ আদালত ভবন নির্মাণের জন্য নকশা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। অচিরেই এসব ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি বলেন, ‘আমি কাউকে না জানিয়ে কলাপাড়া আদালত পরিদর্শন করে আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ দেখে জেলা বারের নেতৃবৃন্দ ও পিপি’র সহায়তায় ভাড়াটে আদালত ভবন স্থানান্তর ও নতুন জাজেজ কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি। যা ইতিমধ্যে অনুমোদন হয়েছে এবং অচিরেই এর সুফল কলাপাড়ার মানুষ পাবে।’

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের যুগ্ন জেলা জজ পারভেজ আহমেদ, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মো. মহিবুল হাসান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এর আগে জেলা জজ আদালতের বিচারকগন কলাপাড়া চৌকি আদালত বারভবনে এসে পৌঁছলে কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত জ্যেষ্ঠ আইনজীবীরা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে আইনজীবীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন বিচারকগণ।

আরও পড়ুন

শহীদ জিহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশমিনায় দোয়া, র‍্যালি ও শোকসভা
পটুয়াখালী

শহীদ জিহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশমিনায় দোয়া, র‍্যালি ও শোকসভা

July 19, 2026
3
দুই বছরেও মেলেনি অবসর ও কল্যাণ ভাতা, কান্নাজড়িত কণ্ঠে অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্তনাদ
পটুয়াখালী

দুই বছরেও মেলেনি অবসর ও কল্যাণ ভাতা, কান্নাজড়িত কণ্ঠে অবসরপ্রাপ্ত কর্মচারীর আর্তনাদ

July 19, 2026
6
পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
পটুয়াখালী

পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

July 19, 2026
2
তারুণ্যের অরুণিমা’ সম্মাননা পেল পটুয়াখালী ইয়ুথ ফোরাম
পটুয়াখালী

তারুণ্যের অরুণিমা’ সম্মাননা পেল পটুয়াখালী ইয়ুথ ফোরাম

July 19, 2026
5
র‍্যাবের অভিযানে দুমকিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
দুমকি

র‍্যাবের অভিযানে দুমকিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

July 7, 2026
6
না ফেরার দেশে কাজী মাহবুব আলম, শেষ বিদায়ে মানুষের ঢল
পটুয়াখালী

না ফেরার দেশে কাজী মাহবুব আলম, শেষ বিদায়ে মানুষের ঢল

July 7, 2026
10
Next Post
কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In