• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, August 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপায় নির্মাণের একদিন পরই ভেঙে পড়ল কালভার্ট

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

notesofatik by notesofatik
January 6, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
গলাচিপায় নির্মাণের একদিন পরই ভেঙে পড়ল কালভার্ট
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় খালের বাঁধে নির্মাণাধীন একটি কালভার্টের দেয়ালের ঢালাই খসে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সতীরাম বাঁধ এলাকায়। উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত কালভার্টটির নির্মাণ কাজ করছেন আমীন ট্রেডার্সের ঠিকাদার রফিকুল ইসলাম।

আরো পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

স্থানীয়রা জানান, গত শনিবার (০৩ জানুয়ারি) কালভার্টের দেয়ালের ঢালাই কাজ সম্পন্ন করা হয়। পরদিন রোববার সকালে এলাকাবাসী দেখতে পান দেয়ালের ঢালাই অংশ খসে পড়ে গেছে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টের দেয়ালের ঢালাই খসে পড়ে আছে এবং হাত দিয়ে টান দিলেই ঢালাই উঠে আসছে।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই ঢালাই ধসে পড়েছে। তারা আরও জানান, কাজের মান নিয়ে প্রশ্ন তুললে এবং ঠিকাদার সম্পর্কে জানতে চাইলে শ্রমিকরা অসৌজন্যমূলক আচরণ করেন। এ সময় তারা হুমকিস্বরূপ বলেন— “তোমাদের জানার কোনো দরকার নেই, বেশি বাড়াবাড়ি করলে ফ্যাসিবাদের নাম দিয়ে মামলা করে দেব।’’

এ বিষয়ে ঠিকাদার রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম অনুযায়ী টেন্ডার পেয়ে কাজটি করছেন তিনি। কাজটির লাইসেন্স মেসার্স আমিন টেন্ডার্স-এর নামে রয়েছে।

ঢালাই ধসের বিষয়ে তিনি বলেন, ঢালাইয়ের সময় সন্ধ্যা হয়ে যাওয়ায় চাপা দেওয়া বাঁশ কে বা কারা সরিয়ে ফেলেছে, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তিনি এবং এলজিইডির প্রকৌশলী ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ত্রুটিপূর্ণ ঢালাই অংশ ভেঙে ফেলে নতুন করে করা হয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর আলম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন।

তিনি আরও বলেন, এধরণের কোনো ঢালাই কাজ করার পরে সেখানে ব্যবহৃত সাপোর্ট (বাঁশ বা কাঠ) গুলো কমপক্ষে দুইদিন পরে সরানো উচিত। ওনারা একদিন পরেই সরিয়ে ফেলেছে। আর ঠান্ডার কারণে ঢালাইটা ভালোভাবে লাগেনি। পরবর্তীতে আমি উপস্থিত থেকে ওই ঢালাইটি ভেঙে নতুন করে করিয়ে দিয়েছি।

আরও পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
10
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
1
সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর
পটুয়াখালী

সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর

August 6, 2026
13
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার
পটুয়াখালী

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার

August 6, 2026
2
কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান
কলাপাড়া

কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান

August 6, 2026
3
লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
পটুয়াখালী

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

August 6, 2026
3
Next Post
কুয়াকাটার উন্নয়ন এবিএম মোশাররফ’র অবদান ছাড়া কল্পনা করাও সম্ভব নয়

কুয়াকাটার উন্নয়ন এবিএম মোশাররফ’র অবদান ছাড়া কল্পনা করাও সম্ভব নয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In