• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, August 6, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

খালেদা জিয়ার মৃত্যুতে দল-মতের ঊর্ধ্বে জাতির ঐক্য প্রমাণিত হয়েছে : এবিএম মোশাররফ হোসেন

notesofatik by notesofatik
January 6, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
খালেদা জিয়ার মৃত্যুতে দল-মতের ঊর্ধ্বে জাতির ঐক্য প্রমাণিত হয়েছে : এবিএম মোশাররফ হোসেন
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মহিপুর প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল-মতের ঊর্ধ্বে জাতির ঐক্য প্রমাণিত হয়েছে–বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী–মহিপুর) আসনে দলের মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘মানুষ স্বীকার করেছে—খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের একজন অভিভাবক। তাঁর মৃত্যুতে সারা বাংলাদেশ যেন এক জায়গায় মিলিত হয়েছিল। কে কোন দল করে, কে কোন আদর্শে বিশ্বাস করে—সেদিন এসব কোনো ভেদাভেদ ছিল না।’

আরো পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় মহিপুর থানা বিএনপির উদ্যোগে ৪৮নং মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি বলেন, ‘একজন মানুষ মৃত্যুর পর এত জনপ্রিয় হতে পারে—এর নজির শুধু বাংলাদেশে নয়, বিশ্বেও বিরল। তাঁর জানাজা অনুষ্ঠিত হয়, সেদিন পুরো ঢাকা শহর একটি জানাজাস্থলে পরিণত হয়েছিল। এমনকি আওয়ামী লীগের অনেক নেতাও তাঁর জানাজায় গিয়ে দোয়া করেছেন। কারণ দেশ পরিচালনায় তার মতো একজন অভিভাবকের প্রয়োজন ছিল।’

বেগম জিয়ার দেশপ্রেমের কথা তুলে ধরে তিনি বলেন, ‘তিনি বলেছিলেন—‘আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই। এই মাটিতে জন্মেছি, এই মাটিতেই মরতে চাই।’ আল্লাহ তাআলা তার সেই আকাঙ্ক্ষা কবুল করেছেন। দীর্ঘ অসুস্থতার পরও তিনি বাংলাদেশের মাটিতেই ইন্তেকাল করেছেন।’

নারী শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদানের কথা উল্লেখ করে এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘নারীদের বাইরে রেখে কোনো দেশ উন্নত হতে পারে না—এই দর্শন বাস্তবায়ন করেছিলেন বেগম খালেদা জিয়া। মেয়েদের বিনা বেতনে পড়াশোনা ও উপবৃত্তি চালু করে তিনি নারীদের কর্মসংস্থানের পথ খুলে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আজ বাংলাদেশের অর্থনীতির ভিত্তি গার্মেন্টস, জনশক্তি রপ্তানি ও ভ্যাট ব্যবস্থা। এই ভিত্তি তৈরিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।’

এসময় তিনি কলাপাড়া, হাজিপুর ও মহিপুরের ব্রিজ নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘২০০৪ সালে এই ব্রিজগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এই স্থাপনাগুলো যতদিন থাকবে, ততদিন মানুষ তাকে স্মরণ করবে।’

শোকসভায় মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খান, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র, থানা ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দুমকি

পবিপ্রবিতে কৃষি অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

August 6, 2026
10
দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন
দশমিনা

দশমিনা এক্সপ্রেস সিন্ডিকেট ও ফিটনেসবিহীন বাস বন্ধের দাবিতে মানববন্ধন

August 6, 2026
1
সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর
পটুয়াখালী

সরকারি আদেশ অমান্য করে বাউফলের মাদ্রাসায় পালিত হয়নি ‘দ্বিতীয় গণঅভ্যুত্থান দিবস’, তদন্তের আশ্বাস ইউএনওর

August 6, 2026
13
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার
পটুয়াখালী

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি: মূল আসামি গ্রেফতার

August 6, 2026
2
কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান
কলাপাড়া

কলাপাড়ায় ৫৭ দুস্থ, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৭০ হাজার টাকার অনুদান

August 6, 2026
3
লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
পটুয়াখালী

লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

August 6, 2026
3
Next Post
শিশু আয়শা হত্যা; মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

শিশু আয়শা হত্যা; মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
12
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In