• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বিএনপির প্রার্থী শহীদুলের গৃহিণী স্ত্রীর বাৎসরিক আয় ৪৩ লাখের বেশি

notesofatik by notesofatik
January 4, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বিএনপির প্রার্থী শহীদুলের গৃহিণী স্ত্রীর বাৎসরিক আয় ৪৩ লাখের বেশি
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. শহীদুল আলম তালুকদারের হলফনামায় তার ও তার স্ত্রীর সম্পদের চমকপ্রদ তথ্য উঠে এসেছে। হলফনামা অনুযায়ী, শহীদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি পেশায় গৃহিণী হলেও তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৩ লাখ টাকারও বেশি।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদের কাছে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উঠে আসে।

আরো পড়ুন

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

হলফনামা অনুযায়ী ২০২৫–২৬ অর্থবছরে মো. শহীদুল আলম তালুকদারের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৮২৯ টাকা। একই সময়ে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ২৭ হাজার ৭৯৪ টাকা এবং আয়কর প্রদান করেছেন ৬৫ হাজার ৫৪ টাকা। তিনি পেশায় কৃষক বলে উল্লেখ করেছেন।

হলফনামা বিশ্লেষণে দেখা যায়, তার হাতে নগদ অর্থ রয়েছে ৩০ লাখ ৪১ হাজার ২৫৫ টাকা। তার স্ত্রীর হাতে রয়েছে ৩৪ লাখ ১৭ হাজার ৩৪ টাকা এবং নির্ভরশীলদের হাতে রয়েছে ২ লাখ ১১ হাজার ৭১৭ টাকা। ব্যাংকে তার নামে জমা রয়েছে ১২ হাজার ৩৯৯ টাকা, স্ত্রীর নামে ২১ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা এবং নির্ভরশীলদের নামে রয়েছে ২৯ হাজার ৪৯ টাকা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এছাড়া তার নামে রয়েছে ১ লাখ টাকা মূল্যের শেয়ার, ৩০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি, ১৫ ভরি স্বর্ণ (মূল্য ৭০ হাজার টাকা), ৬৫ হাজার ৮০০ টাকার ইলেকট্রিক সামগ্রী, ৫৫ হাজার ৫০০ টাকার আসবাবপত্র এবং ২০ হাজার ৩০০ টাকা মূল্যের একটি আগ্নেয়াস্ত্র।

আয়ের খাতে তিনি কৃষি থেকে আয় দেখিয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৪৩ টাকা, স্থাবর সম্পত্তি থেকে ৬ লাখ ৭২ হাজার টাকা, শেয়ার থেকে ১৯ হাজার ৭৭৬ টাকা এবং পরামর্শক হিসেবে ১৯ হাজার ৭৭৬ টাকা। তার নামে রয়েছে ৬ লাখ ৩৬ হাজার ১০৯ টাকার ফ্রিডম ফাইটার ঋণ। এছাড়া এনসিসি ব্যাংকে তার স্ত্রীর নামে রয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০৯ টাকার এসওডি ঋণ।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ধুলিয়া মৌজায় তার নিজ নামে ২০ একর কৃষিজমি, যার মূল্য দেখানো হয়েছে ৫ লাখ টাকা। কনকদিয়া মৌজায় উত্তরাধিকার সূত্রে পাওয়া ৩ একর ৩৬.৮৭ শতাংশ কৃষিজমি রয়েছে। বাউফল পৌরসভায় ৩৪.৫০ শতাংশ জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি, যার মূল্য ৩৭ লাখ ৬৪ হাজার ৭৯২ টাকা। এছাড়া ঢাকার বনানীর এল ব্লকে চেয়ারম্যান বাড়িতে তার মালিকানায় রয়েছে ৪টি ফ্ল্যাট, যার মূল্য ৫১ লাখ ১৫ হাজার ৩৩৩ টাকা। বাউফল পৌরসভায় তার নামে আরও ১৯.৮৮ শতাংশ নাল জমি রয়েছে, যার মূল্য ২ লাখ ৫ হাজার ৯৬ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার স্ত্রী সালমা আলম লিলি গৃহিণী। তবে সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী তার স্ত্রীর বার্ষিক আয় ৪৩ লাখ ৫৩ হাজার ৫৯৮ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৬ হাজার ২৩০ টাকা।

তার স্ত্রীর নামে বাউফল পৌরসভায় রয়েছে ২৮ শতাংশ জমি, যার মূল্য ৭৭ হাজার ৭২৪ টাকা। ঢাকার পল্লবীর বাউনিয়ায় রয়েছে ০.০০৪৩৮২৮ একর জমি, যার মূল্য ২১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া বাউফলের কনকদিয়ায় ২০ হাজার বর্গফুট আয়তনের একটি বাড়ি, যার মূল্য ২২ লাখ ৫৮ হাজার ৮৯০ টাকা। তার স্ত্রীর মালিকানায় রয়েছে ৮০ ভরি স্বর্ণ।

হলফনামা অনুযায়ী, মো. শহীদুল আলম তালুকদারের নামে মোট ৬টি ফৌজদারি মামলা ছিল। এর মধ্যে ৪টি মামলায় তিনি খালাস, ১টি মামলায় অব্যাহতি পেয়েছেন। এছাড়া ১৯৭৩ সালে বাউফল থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় তিনি ১৯৮০ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা লাভ করেন।

আরও পড়ুন

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত
পটুয়াখালী সদর

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

September 21, 2026
8
বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
পটুয়াখালী

বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

September 21, 2026
9
মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন
পটুয়াখালী

মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন

September 21, 2026
19
বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে
কলাপাড়া

বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে

September 21, 2026
2
বিদ্যুৎ সংকট মোকাবেলায় কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে আলোচনা
কলাপাড়া

বিদ্যুৎ সংকট মোকাবেলায় কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে আলোচনা

September 21, 2026
4
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের সহ-সভাপতি সাইদুর খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 
দুমকি

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের সহ-সভাপতি সাইদুর খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 

September 22, 2026
8
Next Post
ঢাবি শিবিরের সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

ঢাবি শিবিরের সভাপতি মহিউদ্দিন, সেক্রেটারি আশিক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In