• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 21, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

সাংবাদিকদের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার জিডি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি

notesofatik by notesofatik
January 3, 2026
in গলাচিপা, পটুয়াখালী
0
সাংবাদিকদের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার জিডি প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর গলাচিপা উপজেলার দায়িত্বশীল তিনজন সাংবাদিকের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন কর্তৃক গলাচিপা থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে গলাচিপা প্রেসক্লাব এবং গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম।

শনিবার (৩ জানুয়ারি) পৃথক বিবৃতিতে সংগঠন দুটি জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) একাত্তর টেলিভিশন ও কালবেলার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাকিব হাসান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও সময়ের কণ্ঠস্বরের উপজেলা প্রতিনিধি আরেফিন লিমন এবং দৈনিক গণবার্তার উপজেলা প্রতিনিধি মহসিন হোসেন জয়ের বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়।

আরো পড়ুন

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন ও জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের জিডি দায়ের সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী।

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, জিডিতে সাংবাদিকদের বিরুদ্ধে ‘চাঁদা দাবি’ ও ‘সরকারি কাজে বাধা প্রদান’-এর মতো গুরুতর অভিযোগ আনা হলেও এর পক্ষে কোনো গ্রহণযোগ্য কিংবা আইনসিদ্ধ প্রমাণ নেই। এসব অভিযোগের উদ্দেশ্য সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন, মানসিক চাপ সৃষ্টি এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অন্যদিকে, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েম আহমেদ সোহেল ও সদস্য সচিব সাকিব হাসান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিডি দায়ের করা হয়েছে। এটি স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা দমনের একটি অশনিসংকেত।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো জিডি কখনোই অভিযোগ প্রমাণের দলিল নয়; এটি কেবল একটি অভিযোগের নথিমাত্র। অথচ সেটিকে সত্য হিসেবে উপস্থাপন করে সাংবাদিকদের সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।

দুই সংগঠনই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তের দাবি জানিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগে দায়েরকৃত জিডি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো ধরনের হয়রানি বা বাধা সৃষ্টি না করা হয়।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, মিথ্যা অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে গলাচিপা প্রেসক্লাব ও গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম যৌথভাবে আইনগত ও প্রাতিষ্ঠানিক সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে তারা ঐক্যবদ্ধভাবে যে কোনো অন্যায় চাপ ও হুমকির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানানো হয়, বিবৃতির অনুলিপি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত
পটুয়াখালী সদর

সারাদেশে নতুন দামে তেল বিক্রি, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

September 21, 2026
6
বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
পটুয়াখালী

বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

September 21, 2026
9
মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন
পটুয়াখালী

মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন

September 21, 2026
14
বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে
কলাপাড়া

বিদ্যুতের সংকট মোকাবেলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে

September 21, 2026
2
বিদ্যুৎ সংকট মোকাবেলায় কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে আলোচনা
কলাপাড়া

বিদ্যুৎ সংকট মোকাবেলায় কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে আলোচনা

September 21, 2026
4
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের সহ-সভাপতি সাইদুর খানের নের্তৃত্তে বিক্ষোভ মিছিল 
দুমকি

আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে দুমকিতে যুবদলের সহ-সভাপতি সাইদুর খানের নের্তৃত্তে বিক্ষোভ মিছিল 

September 20, 2026
5
Next Post
ঝালকাঠির দুটি আসনে বৈধ প্রার্থী ১৩, বাতিল ৮ ও স্থগিত ৪

ঝালকাঠির দুটি আসনে বৈধ প্রার্থী ১৩, বাতিল ৮ ও স্থগিত ৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In