উক্ত ঘটনার পর নতুন ছাত্রী হলের প্রভোস্টের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে, আজ ১লা জানুয়ারি ২০২৬ তারিখে নতুন ছাত্রী হলের শিক্ষার্থীদের প্রস্তাবিত ১৩ দফা ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা জানিয়ে শহীদ আহসানউল্লাহ মাস্টার হল এবং মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা অতিদ্রুত সময়ের মধ্যে এই ঘটনার বিষয়ে কার্যকর, স্বচ্ছ ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে, আসন্ন ভর্তি পরীক্ষায় কোনো প্রকার সহযোগিতা প্রদান করবে না বলে জানান।
উল্লেখ্য, এবার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের প্রধান দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।








