কলাপাড়া প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭২ টি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪১ হাজার ২শ’ ৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১৪ হাজার ৮শ’ টি নতুন বই বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরন কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরন করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বই বিতরন করা সম্ভব হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা অনেকটক উচ্ছ্বসিত রয়েছে । স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকরা নতুন বই বিতরণ করেন।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, যথাসময়ে বই পাওয়ায় শিক্ষার্থীরা উজ্জীবিত রয়েছে।









