• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

বেগম ‎খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদ সাঈদীর গভীর শোক প্রকাশ

notesofatik by notesofatik
December 30, 2025
in সারাদেশ
0
বেগম ‎খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদ সাঈদীর গভীর শোক প্রকাশ
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুর প্রতিনিধি:‎ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। বিশ্বনন্দিত মুফাসসির, পিরোজপুরের সাবেক সাংসদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এই সমবেদনা জানান।

দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে ‎শোকবার্তায় মাসুদ সাঈদী বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

৯০’র গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে খালেদা জিয়া কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন। ফ্যাসিবাদী হাসিনার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা ও রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

বেগম খালেদা জিয়ার সঙ্গে নিজের ‎ব্যক্তিগত এবং পরিবারের সঙ্গে গভীর আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে মাসুদ সাঈদী বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনামলে যখন আমার শহীদ পিতাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত আমাদের পরিবারের খোঁজখবর নিতেন। তিনি প্রায়ই আমাদেরকে তার বাসায়/অফিসে ডেকে নিতেন এবং আন্তরিকভাবে সান্ত্বনা ও সাহস দিতেন।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎মাসুদ সাঈদী আরও বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক অভিভাবকই ছিলেন না, বরং আমাদের পারিবারিক জীবনের সুখ-দুঃখেরও আপনজন ছিলেন। আমার ছোট ভাই নাসিম সাঈদীর বিবাহ অনুষ্ঠানে এবং বড় ভাই রাফীক বিন সাঈদীর কন্যার বিয়েতেও বেগম খালেদা জিয়ার সশরীরে উপস্থিতি হয়েছিলেন।”

তিনি বলেন, “আমার শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে (রহ:) বেগম খালেদা জিয়া অকৃত্রিম শ্রদ্ধা করতেন এবং একই সাথে আল্লামা সাঈদীও তার প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমরা নানা মতে বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি কিন্তু বেগম খালেদা জিয়ার প্রশ্নে আমাদের কোনো বিভেদ নেই। তিনি দলমতের ঊর্দ্ধে উঠে দেশ গঠনের রাজনীতি করেছেন।

ভারতের পরিকল্পনায় তাদেরই সেবাদাস আওয়ামী লীগের সহযোগিতায় ২০১৩ সালে শাহবাগে ইসলামবিদ্বেষী ষড়যন্ত্র বেগম খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছিলেন, বিপরীতে তিনি শাপলা চত্বরের ইসলাম প্রিয় জনতার পাশে দাঁড়াতে চেয়েছিলেন। জালিমের কারাগারে বন্দি দেশবরেণ্য আলেম ও আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে তার আপোষহীন অবস্থান ছিল বিরল সাহসের দৃষ্টান্ত।

তিনি আলেমদের অসম্ভব রকম শ্রদ্ধা করতেন এবং সকল ঘরানার আলেমও তার নেতৃত্বের জোটে ঐক্যবদ্ধ হয়েছিলেন। বাংলাদেশে রাজনৈতিক সহাবস্থান, নাগরিক অধিকার ও জাতীয় সার্বভৌমত্বের সংগ্রামে তার অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে।”

‎বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মাসুদ সাঈদী বলেন, “মহান রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।”

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
2
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পবিপ্রবির প্রো-ভিসি ড. হেমায়েত জাহানের শোক

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পবিপ্রবির প্রো-ভিসি ড. হেমায়েত জাহানের শোক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In