• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ঝটিকা অভিযান: ওষুধ, খাবার ও সেবায় অনিয়মের প্রমাণ

notesofatik by notesofatik
December 30, 2025
in গলাচিপা, পটুয়াখালী
0
গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ঝটিকা অভিযান: ওষুধ, খাবার ও সেবায় অনিয়মের প্রমাণ
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালিয়ে ওষুধ বিতরণ, খাবারের মান, কর্মচারীদের হাজিরা ও সেবা কার্যক্রমে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আবদুল লতিফ হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার সঙ্গে ছিলেন উপসহকারী পরিচালক খালিদ হোসাইন ও কনস্টেবল মো. ইব্রাহিম খলিলুল্লাহ।

অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের ভর্তি রোগীদের সাথে কথা বলে জানতে পারেন খাবারের মান খারাপ এবং সরবরাহকৃত ঔষধ রোগীদের না দিয়ে বাইরে থেকে ঔষধ ক্রয় করে আনতে বলেন। ফলে ওষুধের স্টোর ও রেজিস্ট্রার পরিদর্শন করেন।

আরো পড়ুন

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার

এ সময় দেখা যায়, রেজিস্ট্রারে ওষুধ মজুদের তথ্য ও সরবরাহ থাকলেও বাস্তবে অনেক প্রয়োজনীয় ওষুধ রোগীদের দেওয়া হচ্ছে না। একই সঙ্গে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও পরিমাণে অসঙ্গতি পাওয়া যায়।

এছাড়া হাসপাতালের কর্মচারীদের হাজিরা খাতা যাচাই করে দেখা যায়, নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে। আবেদন না দিয়ে টানা ছুটিতে যাওয়ার প্রমাণ পান। এছাড়া সেবা কার্যক্রমেও অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র উঠে আসে।

অভিযান শেষে উপসহকারী পরিচালক খালিদ হোসাইন সাংবাদিকদের বলেন, অভিযানের সময় ওষুধ বিতরণ, রোগীদের খাবার ব্যবস্থাপনা ও জনবল উপস্থিতিসহ একাধিক ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, হাসপাতালের স্টোরে সংরক্ষিত ওষুধের মজুদ ও সরবরাহ সংক্রান্ত রেজিস্টারে গরমিল পাওয়া গেছে। প্রয়োজনীয় ঔষুধ কম রয়েছে। এছাড়া রোগীদের জন্য বরাদ্দ খাবারের পরিমাণেও অনিয়ম ধরা পড়ে।

নিয়ম অনুযায়ী যেখানে প্রতিটি মাছের পিচের ওজন ৬২ গ্রাম হওয়ার কথা, সেখানে বাস্তবে পাওয়া গেছে মাত্র ৩৪ গ্রাম। অভিযানে আরও জানা যায়, হাসপাতালের প্রধান হিসাবরক্ষক শিলা রাণী কোনো ধরনের ছুটির আবেদন ছাড়াই টানা ১০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং নিয়মিতভাবে প্রতিদিন দুপুর প্রায় ১২টার দিকে অফিসে উপস্থিত হতেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে তদারকিকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। উপসহকারী পরিচালক খালিদ হোসাইন বলেন, সামগ্রিকভাবে হাসপাতালে অনিয়ম ও অব্যবস্থাপনারর প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সহকারী পরিচালক মো. আবদুল লতিফ হাওলাদার বলেন, হাসপাতালে নজরদারির অভাব রয়েছে এবং স্বাস্থ্য কর্মকর্তার কারণেই হাসপাতালের বেহাল দশা। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারনেই এই অবস্থা আমরা তাকে বদলির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ লিখব।

অভিযানের বিষয় ডা. মেজবাহ উদ্দিনের বক্তব্য মুঠোফোনে জানতে চাইলে তিনি, অফিসে গিয়ে দেখা করতে বলেন। ফোনেই বক্তব্য চাইলে, তিনি জরুরি সভায় আছেন বলে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

এদিকে দুদকের এই অভিযানে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে ওষুধ সংকট, খাবারের মান খারাপ এবং সেবায় অবহেলার অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না।

আরও পড়ুন

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার  জাল জব্দ
দশমিনা

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার জাল জব্দ

October 17, 2026
3
কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার

October 17, 2026
100
মাদকের ৪ মামলার আসামি ফের গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড
কলাপাড়া

মাদকের ৪ মামলার আসামি ফের গাঁজাসহ আটক, ৬ মাসের কারাদণ্ড

October 17, 2026
4
পটুয়াখালী জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা ও তানিয়া আক্তারের সংবাদ সম্মেলন
পটুয়াখালী

পটুয়াখালী জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা ও তানিয়া আক্তারের সংবাদ সম্মেলন

October 16, 2026
4
দুমকিতে সুধী সমাবেশে পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে আমরা তাদেরকে চিনি আলতাফ হোসেন চৌধুরী
দুমকি

দুমকিতে সুধী সমাবেশে পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে আমরা তাদেরকে চিনি আলতাফ হোসেন চৌধুরী

October 16, 2026
13
Auto Draft
পটুয়াখালী

পটুয়াখালী কলের পুকুর পাড় জামে মসজিদের নতুন কমিটি ঘোষনা

October 16, 2026
5
Next Post
দুমকিতে বিএনপির অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দুমকিতে বিএনপির অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In