পটুয়াখালী পৌরসভার পুরাতন ফেরিঘাট এলাকার কাটাখালী খালের স্লুইসগেট থেকে রুস্তম মৃধা কালভার্ট পর্যন্ত প্রায় ৭৫০ মিটার দৈর্ঘ্য খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক (উপসচিব) জুয়েল রানা।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমদ্দার, সহকারী প্রকৌশলী মোঃ সোলাইমান, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মুক্তি পদ নন্দী প্রমুখ।
জানা যায়, পটুয়াখালী পৌরসভার পরিচ্ছন্ন শাখার তহবিল থেকে সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে প্রায় ১২ মিটার প্রস্থ এবং ৪ মিটার গভীরতায় খনন করা হবে খালটি।
এ বিষয়ে পটুয়াখালী পৌর প্রশাসক বলেন, ‘আমাদের খালগুলোতে পানি যেন সুন্দরভাবে অপসারণ হতে পারে, সেই লক্ষ্যে বিভিন্ন সরকারি নির্দেশনা রয়েছে। আমরা পৌর এলাকায় আপাতত ৩টি খাল বাছাই করেছি। এরমধ্যে আজকে এই খালের কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল খালেরই পুনঃখনন খনন করা হবে।’









