• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে কলেজছাত্র সিয়াম হত্যার ঘটনায় দুই আসামী গ্রেপ্তার

notesofatik by notesofatik
December 24, 2025
in পটুয়াখালী, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ
0
মির্জাগঞ্জে কলেজছাত্র সিয়াম হত্যার ঘটনায় দুই আসামী গ্রেপ্তার
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজছাত্র সাইমন ইসলাম সিয়াম (১৭) হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মামলার দুই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব সূত্র জানায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী সরকারি কলেজ সংলগ্ন বালুর মাঠে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় ঢাকা রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাইমন ইসলাম সিয়ামকে।

আরো পড়ুন

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

মামলার এজাহার থেকে জানা যায়, সিয়াম গত ১৮ ডিসেম্বর ঢাকার বাসা থেকে পটুয়াখালীর মাদারবুনিয়ায় তার নানাবাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে সিয়াম ও তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুন সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশের বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে।

মারধরে গুরুতর আহত হলে অভিযুক্তরা নিজেদের মোটরসাইকেলে করে সিয়ামকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সিয়ামকে রক্ষা করতে গিয়ে তার খালাত ভাই আব্দুল্লাহ আল মামুনকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তিনি বর্তমানে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একই রাতে হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই র‍্যাব-৮, বরিশাল ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল আসামিদের পালানোর রুট ও সম্ভাব্য কৌশল বিশ্লেষণ করে তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

এর ধারাবাহিকতায়, ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর অভিযুক্ত মো. রাইয়ান (পিতা: আব্দুস সালাম, সাং: উত্তর সুবিদখালী) এবং ২ নম্বর অভিযুক্ত মো. রাশেদ (পিতা: মো. রফিকুল ইসলাম পিন্টু, সাং: ডিবুয়াপুর), উভয় থানা—মির্জাগঞ্জ, জেলা—পটুয়াখালীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই মামলার অন্যান্য পলাতক অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এ বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বরিশাল র‍্যাব-৮ এর কমান্ডিং অফিসার (জি), এনপিপি, বিএন, কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেইন বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা ও সন্ত্রাস দমনে র‍্যাব সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।

ব্রিফিংকালে পটুয়াখালী র‍্যাব-৮ কোম্পানি কমান্ডার ও পটুয়াখালী (সিপিসি-১) এর স্কোয়াড্রন লিডার রাশেদসহ র‍্যাবের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

October 17, 2026
3
দুর্গোৎসব  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে        — এমপি আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

October 17, 2026
3
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুমকি

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

October 17, 2026
5
দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ
দুমকি

দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ

October 17, 2026
4
মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার  জাল জব্দ
দশমিনা

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার জাল জব্দ

October 17, 2026
3
কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার

October 17, 2026
144
Next Post
পটুয়াখালী-১ আসন: শহিদুল ইসলাম ফাহিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শহীদ পরিবার

পটুয়াখালী-১ আসন: শহিদুল ইসলাম ফাহিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শহীদ পরিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In