গণদাবী রিপোর্ট: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সংস্থাপন শাখার (শিক্ষক সেল) ডেপুটি রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম কে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করেন।
অফিস আদেশে বলা হয়, শারীরিক শিক্ষা বিভাগের বর্তমান পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো: আবুইউসুফ, কৃষিতত্ত্ব বিভাগ, পবিপ্রবি এর পরিবর্তে সংস্থাপন শাখার (শিক্ষক সেল) ডেপুটি রেজিস্ট্রার ড. মো: আমিনুল ইসলাম কে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হলো।
এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. মোঃ আবুইউসুফ কে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।









