পটুয়াখালীতে নির্বাচনে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে রূপান্তরের আয়োজনে সরকারি কর্মকর্তা, নাগরিক প্লাটফর্ম ও যুবফোরামের সদস্যদের অংশগ্রহনে এ পরামর্শ সভা হয়।
সভায় নাগরিক প্লাটফর্মের দেলোয়ার হোসেন দিলীপ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব রায়হান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ, জেলা কালচারাল অফিসার কামরুজ্জামান ও টিটিসির সিনিয়র ইন্সট্রাক্টর আবু নোমান নাসের জামাল।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা-উপজেলার নাগরিক প্লাটফর্ম ও যুবফোরামের সদস্যরা। সভা সঞ্চালনা করেন জেলা নাগরিক প্লার্টফর্মের অন্যতম সদস্য মোঃ আব্দুল কাদের।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ রক্ষা, নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহন, তাদেন আইনি ও সামাজিক সুরক্ষায় করণীয় এবং হয়রানিমুক্ত সরকারি সেবা প্রাপ্তির বিষয়ে আলোচনা করা হয়।









