মোঃ বেল্লাল হোসেন, দশমিনা: পটুয়াখালীর দশমিনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে বেতাগী সানকিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহ আলম হাওলাদারকে গ্রেপ্তার করছে পুলিশ। রবিবার ২১ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানান, বেতাগী সানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযেগ ওঠে। ওই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বেতাগী সানকিপুর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে এবং ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে দশমিনা থানায় মামলা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘ অপারেশন ডেভিল হান্ট’ এর অভিযানে বেতাগী সানকিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান আছে।









