• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, September 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

মিলের ধোঁয়া ছাইয়ের বর্জ্যে ফসলি জমি ও খালের ড্রেনেজ ব্যবস্থা অচল

হুমকিতে মানুষের বসতি

notesofatik by notesofatik
September 22, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
মিলের ধোঁয়া ছাইয়ের বর্জ্যে ফসলি জমি ও খালের ড্রেনেজ ব্যবস্থা অচল
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ আইনের তোয়াক্কা না করে আবাসিক, জনবহুল এলাকা ও তিন ফসলী জমিতে পর্যন্ত গড়ে উঠেছে অটো রাইস মিল। এতে ওই এলাকার পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। এসব রাইস মিলের বর্জ্যে ফসলি জমি, খালের পানি নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার বাস উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে। অটো রাইস মিলের ধোঁয়া ও ছাইয়ে খাল, কৃষিজমি ভরাট হয়ে ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়ছে। বয়স্ক ও শিশুরা রাইস মিলের ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছে। পরিবেশ প্রতিবেশ বিনাশী এসব অটো রাইস মিল জনবহুল এলাকা থেকে স্থানান্তরের দাবি সাধারণ মানুষের।

সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া পৌরশহরের আবাসিক এলাকায় একাধিক অটো রাইস মিল স্থাপন করা হয়েছে। যার ধোঁয়া ছাইয়ের কারণে আশপাশের মানুষের জীবনযাপন অসহনীয় হয়ে উঠেছে। গাছপালা পর্যন্ত মরে যাচ্ছে। বাতাসের সঙ্গে ছাই মানুষের ঘরে পর্যন্ত প্রবেশ করছে। পৌরশহর ছাড়াও কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাশে মোস্তফাপুর এলাকায় একটি অটো রাইসমিল রয়েছে। এই মিলের বর্জ্য ও ছাইয়ে আশপাশের কৃষিজমি ভরাট হয়ে গেছে। ছাইয়ের কারণে একটি ড্রেনেজ খাল ভরাট হয়ে গেছে। অনবরত পাশের কৃষিজমির ক্ষতি হচ্ছে। মানুষের বসবাসে সমস্যা হচ্ছে। এই মিলের পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ধোঁয়ার কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। পরিবেশ প্রতিবেশের ক্ষতি করে এইসব রাইস মিল করা হয়েছে।

আরো পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

নিয়ম রয়েছে পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন করে নির্দিষ্ট ডিজাইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করেই অটোরাইস মিল স্থাপন করার কথা। প্রতিষ্ঠানের সৃষ্ট তরল বর্জ্য, ছাই ও ধোঁয়া নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় গৃহীত কোন কার্যক্রম এসব রাইসমিলে দৃশ্যমান নেই। সবকিছু উপেক্ষা করা হয়েছে। খোলা মাঠে ফসলী জমিতে কিংবা ড্রেনেজ খালে ছাইয়ের স্তুপ পড়ে আছে। মিল চলাকালে ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে অনবরত। ছাইয়ের বর্জ্য বাতাসের সঙ্গে মানুষের বাসাবাড়িতে পর্যন্ত ঢুকছে। ঘরের দরজা-জানালা পর্যন্ত খুলতে পারছে না। ছাইয়ের বর্জ্য টিনের চালে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, বসতবাড়ি, দোকানপাট ঘনবসতি এলাকায় ও কৃষি জমিতে এসব অটো রাইসমিল স্থাপন করা হয়েছে। জনজীবন ও পরিবেশ হুমকির মুখে পতিত হয়েছে।

কলাপাড়া পৌরসভার নয় নং ওয়ার্ডের মানুষ এই পরিবেশবিনাশী বয়লার রাইস মিলের দূষণ বন্ধে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু কোন প্রতিকার মেলেনি। এসব নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের দৃশ্যমান কোন মনিটরিং আজ অবধি কেউ দেখেননি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

কলাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নুরুল্লাহ জানান, কলাপাড়ায় তিনটি বয়লার অটো রাইসমিল রয়েছে। যার মধ্যে একটি বন্ধ হয়ে আছে। এছাড়া হাস্কিং টাইপের ১০টি রাইস মিল রয়েছে।

পরিবেশ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক লোভানা জামিল জানান, পরিবেশ আইন উপেক্ষা করে কেউ অটো রাইসমিল পরিচালনা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ বিনাশী কর্মকান্ড করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
দশমিনা

দশমিনায় কবিরাজের পুকুরের পাড় থেকে ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

September 3, 2026
11
পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা
কলাপাড়া

পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা

September 3, 2026
14
পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,
পটুয়াখালী

পবিপ্রবির ভেটেরিনারি অনুষদের প্রধান ফটক উদ্বোধন,

September 3, 2026
12
প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির
পটুয়াখালী

প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির আবির

September 3, 2026
20
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পটুয়াখালী

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
9
দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা
দশমিনা

দশমিনায় পাখি সংরক্ষণে ‘বিহঙ্গ বিলাস’ নামে কলোনি ঘোষণা

September 3, 2026
8
Next Post
দশমিনায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে শ্রমিকদল নেতাকে অব্যাহতি

দশমিনায় চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে শ্রমিকদল নেতাকে অব্যাহতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In