• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী দশমিনা

দশমিনায় বাণিজ্যিকভাবে কমলা চাষে কৃষক আনিছুরের সাফল্য

notesofatik by notesofatik
November 30, 2025
in দশমিনা, পটুয়াখালী
0
দশমিনায় বাণিজ্যিকভাবে কমলা চাষে কৃষক আনিছুরের সাফল্য
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দশমিনা প্রতিনিধি: ধানের দেশ পটুয়াখালীর দশমিনায় সমতল জমিতে বাণিজ্যিকভাবে কমলা চাষে সফল হয়েছেন স্থানীয় কৃষি উদ্যোক্তা কাজি আনিছুর রহমান। দেড় বছর আগে কৃষি বিভাগের পরামর্শে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে নিজের খামারে পরীক্ষামূলকভাবে কমলা চাষের উদ্যোগ নেন তিনি। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত এ কমলা থেকে ভবিষ্যতে বছরে পাঁচ লাখ টাকা আয়ের প্রত্যাশা তার।

জানা যায়, উপজেলা কৃষি বিভাগের পরামর্শে দেড় বছর আগে যশোরের বেনাপোল এলাকার একটি বাগান থেকে চায়না থ্রি, ম্যান্ডারিন ও দার্জিলিং জাতের ১৫০ টি চারা কিনে এনে নিজের প্রায় এক একর জমির বাগানে রোপণ করেছিলেন কাজী আনিছুর রহমান। চারার মূল্য, পরিবহন খরচ, রোপণ ও পরিচর্যাসহ এ যাবত এক লক্ষ টাকা খরচ হয়েছে তার।

আরো পড়ুন

পটুয়াখালী জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা ও তানিয়া আক্তারের সংবাদ সম্মেলন

দুমকিতে সুধী সমাবেশে পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে আমরা তাদেরকে চিনি আলতাফ হোসেন চৌধুরী

কৃষক কাজী আনিছুর রহমান জানান, ইতোমধ্যে স্থানীয় বাজারগুলোতে তার বাগানের কমলা বিক্রি শুরু করেছেন। গ্রামীণ বাজারগুলোতে এর চাহিদা রয়েছে। এ ছাড়াও উৎসুক দর্শনার্থীগণ সরাসরি বাগানে এসে কিনে নিচ্ছেন কমলা। চলতি বছর এখন পর্যন্ত অর্ধ লক্ষ টাকার কমলা বিক্রি করেছেন তিনি। কেজি প্রতি সর্বনিন্ম ২০০ ও সর্বোচ্চ ২৫০ টাকা দাম পেয়েছেন। এ বছর আরও প্রায় অর্ধ লাখ টাকার কমলা বিক্রির প্রত্যাশা রয়েছে তার।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সরেজমিনে দেখা যায়, বিক্রির পরও প্রতিটি গাছে গড়ে আট থেকে দশ কেজি কমলা রয়েছে। থোকায় থোকায় ঝুলে থাকা সবুজ হলুদ রঙের কমলাগুলো দৃষ্টি আকর্ষণ করছে বাগানে আসা প্রতিটি দর্শনার্থীর। কেউ কেউ কিনে বাগানে বসেই খাচ্ছেন কমলা। আবার এমন নতুন উদ্ভাবন দেখার জন্য সেলফিতে ফ্রেম বন্ধি হচ্ছেন।

ক্রেতা জাকির হাওলদার বলেন, এই বাগানের কমলাগুলো যেমনি দেখতে চমৎকার, তেমনি খেতে মিষ্টি ও সুস্বাদু। তাছাড়া বাজারের কমলার মত এতে কোন রাসায়নিক উপাদানের মিশ্রণ নেই। তাই বাজারের চেয়ে এই কমলাগুলো বেশি স্বাস্থ্য উপযোগি। আমি আমার পরিবারের সকলকে নিয়ে দেখতে আসছি। বাচ্চাদের জন্য পাঁচ কেজি কমলা কিনলাম।

বাগান দেখতে আসা দর্শনার্থী হাসান জিদনি বলেন, আমাদের এলাকার মাটিতে এত সুন্দর কমলা হবে আমরা কল্পনা করি নাই। আমার কিছু পতিত জমি আছে । উনার কাছ থেকে চারা সংগ্রহ করে আমিও চাষ করবো।

বেলে-দোআঁশ সমতল ভুমিতে কমলার সফল চাষ সাড়া ফেলেছে পুরো এলাকায়। আমদানী নির্ভরতা কমাতে দেশের মাটিতে কমলার বাগান করতে চাইলে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি বিভাগ।

দশমিনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কাজী আনিছুর রহমানকে সার্বিক সহযোগিতা ও কারিগরি পরামর্শ দিয়ে আসছি। চায়না থ্রি জাতের কমলাটি বেশি মিষ্টি হওয়ায় এটির বাজার মূল্য বেশি পাবে। কমলার চাষ বৃদ্ধি পেলে ভবিষ্যতে আমদানী কমতে থাকবে। তাতে প্রতিবছর সরকারের প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

আরও পড়ুন

পটুয়াখালী জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা ও তানিয়া আক্তারের সংবাদ সম্মেলন
পটুয়াখালী

পটুয়াখালী জেলা মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন রুমা ও তানিয়া আক্তারের সংবাদ সম্মেলন

October 16, 2026
2
দুমকিতে সুধী সমাবেশে পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে আমরা তাদেরকে চিনি আলতাফ হোসেন চৌধুরী
দুমকি

দুমকিতে সুধী সমাবেশে পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে আমরা তাদেরকে চিনি আলতাফ হোসেন চৌধুরী

October 16, 2026
13
Auto Draft
পটুয়াখালী

পটুয়াখালী কলের পুকুর পাড় জামে মসজিদের নতুন কমিটি ঘোষনা

October 16, 2026
5
কলাপাড়ায় পাখি হত্যায় এক মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা
কলাপাড়া

কলাপাড়ায় পাখি হত্যায় এক মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা

October 16, 2026
7
ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান
দুমকি

ঢাবি উপাচার্যের পবিপ্রবি পরিদর্শন, ফুলেল শুভেচ্ছা জানালেন উপাচার্য হেমায়েত জাহান

October 16, 2026
5
বাউফলে দুর্গাপূজার নিরাপত্তা ও মন্দির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এমপি শফিকুল মাসুদের
পটুয়াখালী

বাউফলে দুর্গাপূজার নিরাপত্তা ও মন্দির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস এমপি শফিকুল মাসুদের

October 16, 2026
10
Next Post
পটুয়াখালীতে তারেক জিয়া পরিষদ’র আহ্বায়ক বায়েজীদ, সদস্য সচিব সোহাগ

পটুয়াখালীতে তারেক জিয়া পরিষদ’র আহ্বায়ক বায়েজীদ, সদস্য সচিব সোহাগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In