পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়ারি (৮ম ব্যাচ) ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (২য় ব্যাচ) এর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজ অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ মাহমুদা বেগম এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর প্রশাসক (উপসচিব) জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ গোলাম কিবরিয়া। এসময় স্বাগত বক্তব্য রাখেন গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের পরিচালক এডভোকেট জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পায়রা নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান শামসুন্নাহার পারভিন, বোতলবুনিয়া কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নার্সিং ইনস্ট্রাষ্টর ইনচার্জ মাহামুদা সুলতানা শিউলি, গাজী মনিবুর রহমান নার্সিং কলেজ সিনিয়র লেকচারার আয়েশা মার্যান প্রমি, বিএসসি ইন নাসিং ৯ম ব্যাচ শিক্ষার্থী নাবিলা, ৮ম ব্যাচের শিক্ষার্থী লাকী আক্তার। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।









