• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, July 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কুয়াকাটায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, প্রতিবাদে ‘প্রতীকী জানাজা’

notesofatik by notesofatik
November 26, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কুয়াকাটায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ, প্রতিবাদে ‘প্রতীকী জানাজা’
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পর্যটন নগরী কুয়াকাটায় নিম্নমানের সড়ক নির্মাণের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। আর সে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এবার সামনে এসেছে এক ব্যতিক্রমী প্রতিবাদ—‘প্রতীকী জানাজা’।

বুধবার (২৬ নভেম্বর) শেষ বিকেলে জিরোপয়েন্ট থেকে লেম্বুর বন পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ সড়কের কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের প্রতিবাদে স্কুল–কলেজের শিক্ষার্থীরা এই অভিনব কর্মসূচি পালন করেন।

আরো পড়ুন

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সড়কের উপর কাফনের কাপড় বিছিয়ে ‘সড়কের অকাল মৃত্যু’ ঘোষণা করে জানাজা নামাজ পড়েন। পরে ‘সড়কের আত্মার মাগফেরাত’ কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। ঘটনাটি মুহূর্তেই স্থানীয় ও পর্যটকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বহু অংশে খোয়া ঢালাই অসমান, বিটুমিন কম থাকায় কার্পেটিং ঠিকমতো বসছে না। কোথাও হাত দিলেই উঠে আসছে নতুন ঢালাই। স্থানীয়দের দাবি—মাটি বাদ দিয়ে বালু ব্যবহার, লবণাক্ত বালু তোলা, কম খোয়া ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে শুরুতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে সড়কটি।

এলজিইডির তথ্য অনুযায়ী, প্রকল্পে বরাদ্দ রয়েছে প্রায় ৩ কোটি টাকা। ‘ইউনুস অ্যান্ড ব্রাদার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পেয়েছে। ওয়ার্ক অর্ডার অনুযায়ী চলতি মাসের ২৫ তারিখ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো প্রায় ৪০ শতাংশ কাজ বাকি।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের মাঝি বলেন, ‘আগে রাস্তা ভালোই ছিল। এখন আধা ইঞ্চি ঢালাই দিচ্ছে। এমন মানহীন রাস্তা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।’

জেলে জাকির হোসেন বলেন, ‘এই বেড়িবাঁধই আমাদের জলোচ্ছ্বাস থেকে বাঁচায়। এখানে অনিয়ম হলে আমাদের কোনো আশ্রয় থাকবে না।’

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

রাজশাহী থেকে ঘুরতে আসা পর্যটক মাহমুদ হাসান বলেন, ‘লোকজন হাত দিয়ে কার্পেটিং তুলে দেখাচ্ছিল। এমন পর্যটন এলাকায় এ ধরনের অনিয়ম লজ্জাজনক।’

অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জসিম মৃধা বলেন, ‘৪০ মিলি কার্পেটিং দরকার হলেও আমাকে ২৫ মিলি দেওয়া হয়েছে। মিষ্টি পানির অভাব, দূর থেকে বালু আনাসহ নানা বাধা আছে। তবু আমরা ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ করছি।’

এ বিষয়ে এলজিইডির পটুয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী মো. হোসাইন আলী মীর বলেন, ‘অভিযোগ পেয়ে পরিদর্শনে গেছি। কিছু অনিয়ম পাওয়া গেছে। ঠিকাদারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয়দের আশঙ্কা—সমুদ্রসংলগ্ন এলাকায় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেড়িবাঁধ সড়কে এভাবে নিম্নমানের কাজ চলতে থাকলে বর্ষা ও জলোচ্ছ্বাসের মৌসুমে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে পুরো এলাকা। শিক্ষার্থীদের ‘প্রতীকী জানাজা’ যেন সেই শঙ্কাকেই আরও জোরালোভাবে সামনে তুলে ধরল।

আরও পড়ুন

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত
পটুয়াখালী

পটুয়াখালীতে দুই স্থানে গুরু পূর্ণিমা উৎসব পালিত

July 29, 2026
1
কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
কলাপাড়া

কলাপাড়া পৌরসভাকে ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

July 29, 2026
2
দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ
দুমকি

দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ

July 29, 2026
5
নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ
দশমিনা

নকশার ভুলে ৬ বছর ঝুলে সেতু, সংযোগ সড়কহীন দুর্ভোগে দুই উপজেলার ১১ গ্রামের মানুষ

July 29, 2026
3
আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি
Uncategorized

আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের — পবিপ্রবি ভিসি

July 29, 2026
8
বাউফলে অসহায় মানুষের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
বাউফল

বাউফলে অসহায় মানুষের পাশে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

July 29, 2026
4
Next Post
আরেকবার যুদ্ধ হবে, তবুও আ.লীগকে ফিরতে দেওয়া যাবে না: আলতাফ হোসেন চৌধুরী

আরেকবার যুদ্ধ হবে, তবুও আ.লীগকে ফিরতে দেওয়া যাবে না: আলতাফ হোসেন চৌধুরী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In