• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, July 29, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

বেকার তরুণ–তরুণীদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ‘স্যাপ বাংলাদেশ’

notesofatik by notesofatik
November 25, 2025
in গলাচিপা, পটুয়াখালী
0
বেকার তরুণ–তরুণীদের কর্মমুখী করতে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ‘স্যাপ বাংলাদেশ’
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: ‘ছোট উদ্যােগে মানব সক্ষমতার বিকাশ’ স্লোগানকে সামনে রেখে স্বল্পশিক্ষিত বেকার তরুণ–তরুণীদের কর্মমুখী করে তুলতে পটুয়াখালী অঞ্চলে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় (ওস্তাদ–শাগরেদ) মডেল বাস্তবায়ন করছে সাউথ এশিয়া পার্টনারশিপ–বাংলাদেশ (স্যাপ–বাংলাদেশ)।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে স্যাপ বাংলাদেশের গলাচিপা এরিয়া অফিস চত্বরে ওস্তাদদের দক্ষতা বৃদ্ধিতে মাস্টার ক্রাফটসপার্সন ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। যেখানে দুইটি ব্যাচে ৪০ জন ওস্তাদ প্রশিক্ষণে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্যাপ বাংলাদেশ ক্ষুদ্র ঋণ কর্মসূচির এড়িয়া ম্যানেজার মো. সাইদুর রহমান।

আরো পড়ুন

ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা মির্জাগঞ্জের সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি-ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে ৩ জন আটক

উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী মো রফিকুল ইসলাম, কেস ম্যানেজমেন্ট অফিসার তাবির আহমেদ ও লাইফ স্কিল এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অফিসার এম এ রাজ্জাক প্রমুখ।

প্রশিক্ষণ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণ ছোট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ব্যবসা ব্যবস্থাপনা, উদ্যোগ উন্নয়ন এবং বিভিন্ন ট্রেডের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ পরিচালনার বিষয়ে দক্ষ করে তোলা হচ্ছে।

বিশেষভাবে এই দুইদিন প্রশিক্ষণে পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক প্রস্তুতি, কারিগরি কোর্স ব্যবস্থাপনা, ক্লাস পরিচালনা ও মূল্যায়ন প্রক্রিয়া বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই, আগামী ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া আগ্রহী বেকার তরুণ–তরুণীদের সফলভাবে কর্মমুখী দক্ষতাসম্পন্ন করে তোলা, যাতে তারা চাকরি অথবা আত্মকর্মসংস্থানে এগিয়ে যেতে পারে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ওস্তাদ প্রশিক্ষণ শেষে তাদের মাধ্যমে শাগরেদের সেলাই–দর্জি, বিউটি পার্লার, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, মোবাইল ফোন সার্ভিসিং, ইলেকট্রিশিয়ান, ফ্রিজ–এসি রিপেয়ারিং, বেকিং ও পেষ্ট্রি প্রিপারেশনসহ বিভিন্ন বিষয়ে ছয় মাসের বিনামূল্যের কারিগরি প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। কোর্স শেষে সার্টিফিকেটের পাশাপাশি চাকরি সংস্থান, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং সহজ শর্তে ঋণ সুবিধাও দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য রয়েছে যাতায়াত ভাতাও। প্রকল্পের মূল লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া স্বল্প আয়ের বেকার তরুণ–তরুণী ও প্রতিবন্ধীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করে মজুরি ভিত্তিক ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাদের মূলধারায় সম্পৃক্ত করা।

এ লক্ষ্যেই ‘গুরু–শিষ্য/ওস্তাদ–শাগরেদ’ মডেল চালু করে ৬ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পটুয়াখালী অঞ্চলে ২০০ ওস্তাদ ও ৪০০ তরুণ -তরুণীদের প্রশিক্ষণ আওতায় আনার পরিকল্পনা রয়েছে। যার মধ্যে ৩৫ শতাংশ নারী যাদেরকে তথ্য ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন বিষয়ে ২৬ টি ট্রেডের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তী এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া সাইমুন রহমান বলেন, এই ট্রেনিং আমাদের কাজকে আরও পেশাদার ও মানসম্পন্ন করবে। আমরা চাই প্রতিটি তরুণ–তরুণী দক্ষ হয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে।

অন্যদিকে শাহিনা আক্তার নামে এক উদ্যােক্তা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের কাজে নতুন দিক উন্মোচন করবে এবং তরুণ-তরুণীদের প্রশিক্ষণ দিতে আত্মবিশ্বাসী করে তুলবে। ফলে আত্মকর্মসংস্থান বাড়বে।

প্রকল্প সমন্বয়কারী মো. রফিকুল ইসলাম বলেন, এই প্রকল্পের মাধ্যমে বেকার তরুণ–তরুণীদের নতুন কর্মসংস্থানের পথ তৈরি হবে। স্যাপ–বাংলাদেশ ও পিকেএসএফ রেইজ প্রকল্পের মাধ্যমে এলাকার দারিদ্র্যপীড়িত যুবসমাজকে দক্ষ করে তুলতে কাজ করছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী অঞ্চলের গলাচিপা, রাঙ্গাবালী, পটুয়াখালী সদর ও দশমিনা এ ৪টি উপজেলায় প্রকল্পের কাজ চলবে। আমরা আশা করব এ অঞ্চলের সকল বেকার যুবক-যুবতী এ প্রশিক্ষণের আওতায় আসবে এবং কর্মসংস্থান গড়ে তুলবে। সকলকে দক্ষ হতে হবে কারণ অদক্ষ জনশক্তি যেমন দেশের বোঝা, দক্ষ জনশক্তি তেমন দেশের সম্পদ।

স্থানীয়রা আশা করছেন, এই উদ্যোগ পটুয়াখালী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং বেকার তরুণ–তরুণীদের স্বপ্ন পূরণে নতুন দিগন্ত তৈরি করবে।

আরও পড়ুন

ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা মির্জাগঞ্জের সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
মির্জাগঞ্জ

ফেসবুকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করা মির্জাগঞ্জের সেই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

July 29, 2026
5
পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি-ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে ৩ জন আটক
পটুয়াখালী

পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকায় অভিযান: চুরি-ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে ৩ জন আটক

July 28, 2026
3
দশমিনায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চুরি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি খোয়া
দশমিনা

দশমিনায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে তালা ভেঙে চুরি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি খোয়া

July 28, 2026
5
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় টেকসই ও সহনশীল সমাজ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কলাপাড়া

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় টেকসই ও সহনশীল সমাজ গঠনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

July 28, 2026
2
মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে’ — বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালী

মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কবর রচনা করতে হবে’ — বাউফলে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

July 28, 2026
1
পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি- বার্ষিক সম্মেলন, কমিটি ঘোষনা
পটুয়াখালী

পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি- বার্ষিক সম্মেলন, কমিটি ঘোষনা

July 28, 2026
2
Next Post
পটুয়াখালীতে ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

পটুয়াখালীতে ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
27

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
5
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In