পটুয়াখালী জেলা মহিলা দলের সভানেত্রী আফরোজা বেগম সীমার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ইতোপূর্বে পটুয়াখালী জেলা মহিলা দলের আপনার সভানেত্রীর পদ স্থগিত করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আপনি এখন থেকে সংগঠনের শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে যথাসাধ্য প্রচেষ্টা চালাবেন বলে আমরা আশা রাখি।’









