• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় সোনাতলা নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল, দেখার কেউ নেই

notesofatik by notesofatik
November 22, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় সোনাতলা নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল, দেখার কেউ নেই
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: এবার নদীতীরের প্লাবনভূমিসহ দীর্ঘ এরিয়াজুড়ে ম্যানগ্রোভ প্রজাতির গাছপালা রয়েছে এমন এলাকা রিং বেড়িবাঁধ দিয়ে দখল করা হয়েছে। ফ্রি-স্টাইলে স্কেভেটর দিয়ে সংরক্ষিত বাগানসহ নদীর মাটি কেটে প্লাবনভূমি গাছপালাসহ দখল করা হয়েছে। বনবিভাগ, পানিউন্নয়ন বোর্ড কিংবা ভূমি প্রশাসন সবাই রয়েছেন নির্বিকার। এভাবে রিংবেড়িবাঁধ দিয়ে দীর্ঘএলাকা দখল করায় শত শত ম্যানগ্রোভ প্রজাতির গাছপালা মারা যাওয়ার শঙ্কার পাশাপাশি নদীতীর দখলদৃশ্য দেখে স্থানীয় মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সোনাতলা নদীর সেতুর পশ্চিম দিকে এই দখল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ফলে সবুজ দেওয়ালখ্যাত বনাঞ্চল নিশ্চিহ্নের শঙ্কা দেখা দিয়েছে। এমনভাবে বনাঞ্চলের মাঝখান থেকে গাছপালা কেটে রিংবেড়িবাঁধ করা হয়েছে যে বর্ষায় জলাবদ্ধতা এবং জোয়ারের পানি চলাচল বন্ধ হয়ে শত শত ম্যানগ্রোভ প্রজাতির গাছ মরে বিরানভূমিতে পরিণত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আরো পড়ুন

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

এমনকি ওই সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে বাড়িঘর পুকুর রয়েছে। বিদ্যুতের লাইন টানা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের খাদা (খালে) বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ করে চলাচলের সড়ক করা হয়েছে। পরিবেশ প্রতিবেশ নদী বনাঞ্চল সব যেন ফ্রিস্টাইলে দখল চলছে ওখানটায়। দীর্ঘ এই সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে প্রাচীন হাজার হাজার ম্যানগ্রোভ প্রজাতির ছৈলা-কেওড়াসহ বিভিন্ন ধরনের গাছপালা।

যে গাছগুলে ২০০৭ সালে ঘুর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসের ঝাপটা সবুজ দেয়ালের মতো বাধা দিয়ে জনপদের মানুষ ও তাঁদের সম্পদকে রক্ষা করেছে। সেই বনাঞ্চল এখন ফ্রি-স্টাইলে দখল করে রিংবেড়িবাধ করা হয়েছে। দখলদারিত্ব চলছে ফ্রি-স্টাইলে। জোয়ারের সময় কোমর থেকে বুক সমান পানি থাকে সেই নদীতীর পর্যন্ত রিংবেড়িবাঁধ দিয়ে দখল করা হয়েছে। সরেজমিনে গেলে স্থানীয় জেলেরা জানান, রুহুল ফকির নামের এক ব্যক্তি স্কেভেটর দিয়ে কয়েকশ’ মিটার এলাকাজুড়ে বাগান ও নদী তীরের প্লাবনভূমিসহ কোটি কোটি টাকার সরকারি খাস জমি বনাঞ্চলসহ দখল করেছে।

রিংবেড়িবাঁধ দেওয়া স্থানীয় বাসীন্দা অভিযুক্ত রুহুল ফকির জানান, ভুলা চিংড়ি শুকানোর জন্য ওই জায়গায় রিং বেড়িবাঁধ দেওয়া হয়েছে। আবার বর্ষায় কেটে দিবেন বলে জানান। এক্ষেত্রে স্থানীয় ফরেস্টার বিষয়টি দেখেছেন বলেও তিনি জানান। এছাড়া ওই জমি চার-পাঁচ জনের কার্ডের (বন্দোবস্ত) জমি বলেও তিনি দাবি করেন।

পরিবেশ সংগঠক নজরুল ইসলাম জানান, এভাবে ফ্রি-স্টাইলে নদীসহ বনাঞ্চল ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সবার আগে প্রয়োজন নদী তীরের জমি উদ্ধার করা ও বনাঞ্চল রক্ষা করা। তিনি প্রশ্ন করেন, এখনো জোয়ারের পানিতে প্লাবিত হয়, ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে, অথচ ১৫-২০ বছর আগে কীভাবে কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত দেওয়া হয়েছে? এইসব ভুয়া বন্দোবস্ত বাতিল করে এই জালিয়াতি প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ফৌজদারি আইনের আওতায় আনার দাবি করেন এই পরিবেশ সংগঠক।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

হাজীপুর এলাকার ফরেস্টার কামরুল আহসান জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট কতর্ৃপক্ষকে জানিয়েছেন। দুই ব্যক্তি ওই রিংবাঁধ দিয়েছে। কেন দখল বন্ধে বাঁধা দেননি? এমন প্রশ্নের কোন উত্তর দেননি।

উপজেলা বন ও পরিবেশ কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ জানান, তিনি দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিবেন। নদী তীর কিংবা বনাঞ্চল দখল করার সুযোগ নেই।

আরও পড়ুন

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার
পটুয়াখালী

পটুয়াখালীতে ১০ স্কুলে শেষ হলো শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার

October 17, 2026
3
দুর্গোৎসব  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে        — এমপি আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী

October 17, 2026
3
দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দুমকি

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

October 17, 2026
4
দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ
দুমকি

দুমকিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ শিকারের ধুম প্রশাসনের অভিযানের খবর আগেই পাচ্ছেন জেলেরা: জনবল ও অর্থসংকটের কথা বলছে মৎস্য বিভাগ

October 17, 2026
4
মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার  জাল জব্দ
দশমিনা

মা ইলিশ সংরক্ষণে অভিযান, ১২টি ইঞ্জিন চালিত ট্রলার ও ৩০ লাখ টাকার জাল জব্দ

October 17, 2026
3
কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার
কলাপাড়া

কলাপাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর খাল থেকে ১০ মাসের শিশু রায়হানের মরদেহ উদ্ধার, খালু গ্রেপ্তার

October 17, 2026
127
Next Post
দশমিনায় পুকুরের চারিদিকে মাঁচায় মিষ্টি কুমড়ার চাষে ব্যাপক ফলন

দশমিনায় পুকুরের চারিদিকে মাঁচায় মিষ্টি কুমড়ার চাষে ব্যাপক ফলন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In