• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Thursday, June 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

কলাপাড়ায় লোকসানের বোঝা নিয়ে ইলিশের আশায় ফের ছুটছেন সাগর-নদীতে

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 25, 2025
in কলাপাড়া, পটুয়াখালী
0
কলাপাড়ায় লোকসানের বোঝা নিয়ে ইলিশের আশায় ফের ছুটছেন সাগর-নদীতে
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া: বড় ট্রলারে ১১ জন জেলে নিয়ে এবছর গভীর সাগরবক্ষে ইলিশসহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরেছেন জেলে সুমন হাওলাদার। ৬৫ দিনের নিষেধাজ্ঞার পরে ২২ দিনের নিষোজ্ঞার আগ পর্যন্ত ১৬ বার সাগরে ট্রিপ দিয়েছেন। লাভ-লোকসান কিছুই হিসাবে নিতে পারেননি। তবে তিন লাখ টাকা দেনার ধকলে আছেন এটি নিশ্চিত করলেন। তাই বড় বোটের মাছ ধরা ক্ষ্যান্ত দিয়েছেন। এখন রাবনাবাদ নদীতে ছোট্ট বোটে চারজনে মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন। এসএসসি উত্তীর্ণ ছেলেসহ নিজে অপর দুইজনকে নিয়ে ফের মধ্যরাতে নদীতে নামবেন-এমন প্রস্তুতির কথা জানালেন সুমন হাওলাদার। ৭-৮ বছরের পেশায় এখন আর কোন আয়েশ নেই। সাগর-নদীতে ইলিশ যেন মিলছে না।

কুয়াকাটার মাঝিবাড়ি এলাকার রাজ্জাক মাঝি জানালেন, এখন বলতে গেলে ইলিশের মৌসুম শেষ। লাভ-লোকসান নেই। তবে এবছর আর সাগরে নামবেন না বলে চরম হতাশা ব্যক্ত করলেন তিনি। একই দশায় লেম্বুরবন থেকে কাউয়ারচর পর্যন্ত সাগরের অগভীর এলাকায় ইলিশ ধরা সকল জেলের। অন্তত পাঁচ হাজার পরিবারের জীবীকা চলে সাগরের অগভীর এলাকায় মাছ ধরে। সবাই যেন এবারে ধার-দেনায় কাহিল হয়ে আছেন। জানালেন আবার আজ রাতে নামছেন। যদি ভাগ্য সহায় হয় তাইলে ইলিশ ধরা পড়তে পারে বলে অধিকাংশের মতামত।

আরো পড়ুন

আধুনিক পটুয়াখালীর রূপকার মোহাম্মদ কেরামত আলী’র ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটা মৃত তিমি ভাসছে

রাবনাবাদ চ্যানেলে ইলিশসহ বিভিন্ন মাছ ধরেন জেলে আবিদ হোসেন। জানালেন ১৪ বছর এই কাজ করছেন। চারজনে মিলে ডেইলি ফিশিং করেন। কিন্তু টানা চারটি বছর ইলিশের মন্দাভাব চলছে। তার ভাষায়, ‘যেন আকাল চলছে। এবছর আরও বেশি কমে গেছে।’ তিন-চার লাখ টাকার দেনার বোঝা নিয়ে ফের মধ্য রাতে নামবেন নদীতে। তিন লাখ টাকার দেনায় থাকা আলাউদ্দিন মাঝিও জানালেন ইলিশের ভয়াবহ সংকটের কথা। ১৩টি বছরের পেশায় এবছর সবচেয়ে বেশি দুর্দিন বলে মন্তব্য তার।

জেলে আশরাফ হাওলাদারের ভাষ্য, ‘চ্যানেলের সাগরের প্রবেশমুখ ভরাট হওয়ায় ইলিশ চ্যানেলে খুব কম ঢোকে।’ তারপরও দীর্ঘ সাগর কিনারের ও রাবনাবাদ পাড়ের অন্তত ১৫ হাজার জেলে পরিবারসহ গভীর সাগরবক্ষে মাছ শিকারের জন্য রাতেই ছুটছেন হাজারো নৌযান।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ট্রলারের মালিক, জেলে, ভাগিদার, ঠিকাচুক্তির জেলেসহ আড়ত মালিক সবাই ইলিশের আশায় সাগর নদীপানে চেয়ে আছে। অনেকে বিশেষ মিলাদ, দোয়ার আয়োজনও করেছেন। নতুন আশায়, নতুন স্বপ্ন্ নিয়ে সাগরপানে ছুটছেন হাজার হাজার জেলে। জেলেদের এন্তার অভিযোগ অবৈধ ট্রলিংবোটও পুনরায় মেরামত করে সাগরে নামার সকল প্রস্তুতি শেষ করেছে। আলীপুরের আবুল কোম্পানি এমনটি করেছেন বলে অসংখ্য জেলের খোলামেলা অভিযোগ। ওই ট্রলিংয়ে মাছের পোনা থেকে শুরু করে বংশ ধ্বংস করে দিচ্ছে। তবে বহু লোকজন বলেছেনন সন্ধ্যার পর থেকেই বহু বোট সাগরপানে ছুটেছেন। মধ্যরাতের অপেক্ষায় আর থাকছেন না।

এভাবে পটুয়াখালীর কলাপাড়ায় এবারে শতকরা ৯০ ভাগ জেলে লোকসানের বোঝা নিয়ে ফের ইলিশের আশায় সাগরনদীতে আবারও তৃতীয় দফায় নেমে পড়ছেন। কারণ ভাগ্য তাঁদের সুপ্রসন্ন হতেও পারে। মিলতে পারে ইলিশ। অপরদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাবনাবাদ চ্যানেলে মাছ ধরায় শনিবার সকালে ২৬ জেলের অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছেন কলাপাড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

আরও পড়ুন

আধুনিক পটুয়াখালীর রূপকার মোহাম্মদ কেরামত আলী’র ২২ তম মৃত্যুবার্ষিকী আজ
পটুয়াখালী

আধুনিক পটুয়াখালীর রূপকার মোহাম্মদ কেরামত আলী’র ২২ তম মৃত্যুবার্ষিকী আজ

June 3, 2026
5
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটা মৃত তিমি ভাসছে
কলাপাড়া

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটা মৃত তিমি ভাসছে

June 3, 2026
8
বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩; আটক ৪
পটুয়াখালী

বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩; আটক ৪

June 3, 2026
6
কুয়াকাটায় ভাড়া বাসার দরজা ভেঙে প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কলাপাড়া

কুয়াকাটায় ভাড়া বাসার দরজা ভেঙে প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

June 3, 2026
50
মহিপুর কে উপজেলা ঘোষণার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কলাপাড়া

মহিপুর কে উপজেলা ঘোষণার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

June 3, 2026
6
উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট
কলাপাড়া

উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট

June 3, 2026
3
Next Post
ইস্কন নিষিদ্ধের দাবিতে গলাচিপায় প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল

ইস্কন নিষিদ্ধের দাবিতে গলাচিপায় প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
22
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
10
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In