• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, July 25, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী গলাচিপা

হিন্দু পরিবার ও সাংবাদিককে হুমকির ঘটনায় যুবদলকর্মী মুকুল গ্রেপ্তার

notesofatik by notesofatik
October 21, 2025
in গলাচিপা, পটুয়াখালী
0
হিন্দু পরিবার ও সাংবাদিককে হুমকির ঘটনায় যুবদলকর্মী মুকুল গ্রেপ্তার
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে দলীয় পদ থেকে বহিষ্কার ও পুলিশ গ্রেপ্তার করেছে। মুকুল চিকনিকান্দি ইউনিয়ন বিএনপির একজন প্রভাবশালী কর্মী ছিলেন এবং যুবদলের ইউনিয়ন কমিটির সভাপতি পদ প্রত্যাশি।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকার প্রতিনিধি আরেফিন লিমন হিন্দু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে মুকুল প্যাদার বক্তব্য জানতে মুঠোফোনে ফোন করলে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ ও  হুমকি দেন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

আরো পড়ুন

কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের

সমবায়ে সমৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের বিকল্প নেই: খন্দকার হুমায়ুন কবির

এর আগে সোমবার (২০ অক্টোবর) রাতে মাঝগ্রামের বাসিন্দা দিলীপ দেবনাথ গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, মুকুল প্যাদা ও তার ভাই আরিফ হোসেন প্যাদা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সম্প্রতি তারা তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেন। ভয়ে তিনি স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে গলাচিপা থানায় আশ্রয় নেন।

স্থানীয় সাংবাদিকরা রাতেই ওই দম্পতির সাক্ষাৎকার নেন, যেখানে দিলীপ দেবনাথ জানান, প্রায় ছয় মাস আগে মুকুল প্যাদা তাকে রাস্তা আটকিয়ে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মারধর করে তার পা ভেঙে দেন। তখন থানায় জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই মুকুল তাদের নিয়মিত ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। স্থানীয় সাংবাদিকরা এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরদিন সকালে সাংবাদিক লিমন ফোনে আলোচিত ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদার বক্তব্য জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিককে ভয়ভীতি ও হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীর বক্তব্যের ভিডিওটি দ্রুত মুছে ফেলতে হুমকি দেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

এদিকে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নজরে আসার পর মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদাকে প্রাথমিক সদস্য পদসহ সকল দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিটি জানানো হয়,  এ সিদ্ধান্তটি কার্যকর করেছেন যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তি দলের পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক নিময়জুল ইসলাম ভূঁইয়া।

ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে চিকনিকান্দি এলাকা থেকে বহিস্কৃত কর্মী মেহেদী হাসান মুকুল প্যাদাকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, হিন্দু পরিবারকে ভয়ভীতি দেখানো ও সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত মুকুল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের
কলাপাড়া

কুয়াকাটায় সাংবাদিক ও পর্যটনকর্মীকে হাতুড়িপেটা, হামলাকারীদের শনাক্তের দাবি পরিবারের

July 25, 2026
3
সমবায়ে সমৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের বিকল্প নেই: খন্দকার হুমায়ুন কবির
গলাচিপা

সমবায়ে সমৃদ্ধি, আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের বিকল্প নেই: খন্দকার হুমায়ুন কবির

July 25, 2026
2
গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
গলাচিপা

গলাচিপা প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

July 25, 2026
3
বাউফলের কৃতী সন্তান ডা. নাসির উদ্দিন আর নেই
বাউফল

বাউফলের কৃতী সন্তান ডা. নাসির উদ্দিন আর নেই

July 25, 2026
11
পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
পটুয়াখালী

পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব থাকা সিরীয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

July 25, 2026
4
দশমিনায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালে নিধন হচ্ছে দেশীয় প্রজাতির মাছ, হুমকিতে জীববৈচিত্র্য
দশমিনা

দশমিনায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালে নিধন হচ্ছে দেশীয় প্রজাতির মাছ, হুমকিতে জীববৈচিত্র্য

July 25, 2026
4
Next Post
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান: মালির হাতে রোগী চিকিৎসা!

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান: মালির হাতে রোগী চিকিৎসা!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
11
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
26

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
4
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In