• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Friday, October 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

সাবেক চীফ হুইপ ফিরোজসহ স্ত্রী-ছেলের নামে দুদকের ৩ মামলা

notesofatik by notesofatik
October 21, 2025
in পটুয়াখালী, বাউফল
0
সাবেক চীফ হুইপ ফিরোজসহ স্ত্রী-ছেলের নামে দুদকের ৩ মামলা
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বাউফল প্রতিনিধি: বাউফল আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) এ মামলা দায়ের করেন। (মামলা নং যথাক্রমে মামলা নং-৬, তারিখ-২১/১০/২৫ খ্রি., মামলা নং-৭, তারিখ-২১/১০/২৫ খ্রি. ও মামলা নং-৫, তারিখ-২১/১০/২৫ খ্রি.)।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি আ স ম ফিরোজ, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; পিতা: মো. ইদ্রিস মিয়া, মাতা: আসাফুননেছা, জাতীয় পরিচয়পত্র নম্বর: ২৮৪১৯৮৮৯৬৩, জন্ম তারিখ: ০১/০২/১৯৫৩ খ্রি., বর্তমান ঠিকানা: গ্রাম/রাস্তা: ওয়ার্ড নং-০৯, ডাকঘর: বাউফল, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী; স্থায়ী ঠিকানা: গ্রাম/রাস্তা-কালাইয়া, পোস্ট-কালাইয়া, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী। সরকারি কর্মচারী হয়েও জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩,২৯,২৬,৪৮৪/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

আরো পড়ুন

দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে- এম রশিদুজ্জামান মিল্লাত এমপি

দশমিনার চরবোরহানে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ চলাচল

‎এজাহারে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে আসামি আ স ম ফিরোজ, সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদের মোট ১৪,৫৬,৪৪,৯৫৬/- টাকা আয় এবং ৫,৯০,০৩,৮৭৭/- টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। ব্যয় ব্যতীত তার মোট সঞ্চয় পাওয়া যায় ৮,৬৬,৪১,০৭৯/- টাকা। অনুসন্ধানকালে দায়-দেনা ব্যতীত আসামি আ স ম ফিরোজের স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ১১,৯৫,৬৭,৫৬৩/- (এগারো কোটি পঁচানব্বই লাখ সাতষট্টি হাজার পাঁচশ তেষট্টি) টাকা।

‎অনুসন্ধানকালে ব্যয় ব্যতীত আসামি আ স ম ফিরোজের বৈধ সঞ্চয়ের পরিমাণ পাওয়া যায় ৮,৬৬,৪১,০৭৯/- টাকা। অর্থাৎ ১১,৯৫,৬৭,৫৬৩/- টাকার সম্পদ অর্জনে তার বৈধ আয়ের পরিমাণ পাওয়া যায় ৮,৬৬,৪১,০৭৯/- টাকা। সুতরাং আসামি আ স ম ফিরোজের নামে জ্ঞাত আয় বহির্ভূত/বৈধ আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ পাওয়া যায় ৩,২৯,২৬,৪৮৪/- টাকা। অর্থাৎ তার জ্ঞাত আয় বহির্ভূত/বৈধ আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ পাওয়া যায় ৩,২৯,২৬,৪৮৪/- টাকা। উক্ত আয়ের স্বপক্ষে তিনি কোনো ধরনের রেকর্ডপত্র দেখাতে পারেননি। উক্ত সম্পদ তার বৈধ আয় দ্বারা পরিবৃত্ত নয় এবং তা অবৈধভাবে অর্জিত মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়।

‎এছাড়াও সাবেক এমপি আ স ম ফিরোজের স্ত্রী দেলোয়ারা সুলতানার বিরুদ্ধে এজাহারে উল্লেখ করা হয়েছে, দেলোয়ারা সুলতানা, পিতা: মোহাম্মদ ইসরাইল, স্বামী: আ স ম ফিরোজ, মাতা: জয়নুবুন্নেছা, জাতীয় পরিচয়পত্র নম্বর: ৬৪৪১৯৯৫৬৪১, জন্ম তারিখ: ২৩/০২/১৯৫৩ খ্রি., বর্তমান ও স্থায়ী ঠিকানা: গ্রাম/রাস্তা-কালাইয়া, পোস্ট-কালাইয়া, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী; জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১,০১,০১,৬৫৪/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে উক্ত ধারায় মামলাটি দায়ের করা হয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

‎তার বিরুদ্ধে এজাহারে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে আসামি দেলোয়ারা সুলতানার মোট ৬৮,১১,৮৯৭/- টাকা আয় এবং ১৮,০০,৩৩৪/- টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। ব্যয় ব্যতীত আসামি দেলোয়ারা সুলতানার মোট সঞ্চয় পাওয়া যায় ৫০,১১,৫৬৩/- টাকা। অনুসন্ধানকালে আসামি দেলোয়ারা সুলতানার নামে মোট (২০,০০,০০০+১,৩৯,০৫,০১০)=১,৫৯,০৫,০১০/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে দায়-দেনা ব্যতীত আসামি দেলোয়ারা সুলতানার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ১,৫১,১৩,২১৭/- টাকা।

‎অনুসন্ধানকালে ব্যয় ব্যতীত আসামি দেলোয়ারা সুলতানার বৈধ সঞ্চয়ের পরিমাণ পাওয়া যায় ৫০,১১,৫৬৩/- টাকা। অর্থাৎ ১,৫১,১৩,২১৭/- টাকার সম্পদ অর্জনে তার বৈধ আয়ের পরিমাণ পাওয়া যায় ৫০,১১,৫৬৩/- টাকা। সুতরাং আসামি দেলোয়ারা সুলতানার নামে জ্ঞাত আয় বহির্ভূত/বৈধ আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ পাওয়া যায় ১,০১,০১,৬৫৪/- টাকা। অর্থাৎ আসামি দেলোয়ারা সুলতানার জ্ঞাত আয় বহির্ভূত/বৈধ আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ পাওয়া যায় ১,০১,০১,৬৫৪/- টাকা। উক্ত আয়ের স্বপক্ষে তিনি কোনো ধরনের রেকর্ডপত্র দেখাতে পারেননি। উক্ত সম্পদ তার বৈধ আয় দ্বারা পরিবৃত্ত নয় এবং তা অবৈধভাবে অর্জিত মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।

‎সাবেক এমপি আ স ম ফিরোজের ছেলে আসামি রায়হান শাকিবের বিরুদ্ধে এজাহারে উল্লেখ করা হয়, আসামি রায়হান শাকিব, পিতা: আ স ম ফিরোজ, মাতা: দেলোয়ারা সুলতানা, জাতীয় পরিচয়পত্র নম্বর: ৬৮৯১৯৭০৯৬১, জন্ম তারিখ: ১৪/০৬/১৯৭৭ খ্রি., বর্তমান ঠিকানা: গ্রাম/রাস্তা: ওয়ার্ড নং-০৯, ডাকঘর: বাউফল, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী; স্থায়ী ঠিকানা: গ্রাম/রাস্তা-পূর্ব কালাইয়া, পোস্ট-কালাইয়া, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী; জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৪,২১,৮৫,৪২৮/- টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে উক্ত ধারায় মামলাটি দায়ের করা হয়।

‎এজাহারে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে আসামি রায়হান শাকিবের মোট ৪,৪৫,৮১,০১২/- টাকা আয় এবং ১,৭৫,৭৫,৫৯৮/- টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। সুতরাং আসামি রায়হান শাকিবের নীট স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ ৬,৯১,৯০,৮৪২/- (ছয় কোটি একানব্বই লাখ নব্বই হাজার আটশ বিয়াল্লিশ) টাকা।

‎অনুসন্ধানকালে আসামি রায়হান শাকিবের ব্যয় ব্যতীত বৈধ সঞ্চয়ের পরিমাণ পাওয়া যায় ২,৭০,০৫,৪১৪/- টাকা। অর্থাৎ ৬,৯১,৯০,৮৪২/- টাকার সম্পদ অর্জনে তার বৈধ আয়ের পরিমাণ পাওয়া যায় ২,৭০,০৫,৪১৪/- টাকা। সুতরাং আসামি রায়হান শাকিবের নামে জ্ঞাত আয় বহির্ভূত/বৈধ আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ পাওয়া যায় ৪,২১,৮৫,৪২৮/- টাকা। অর্থাৎ আসামি রায়হান শাকিবের জ্ঞাত আয় বহির্ভূত/বৈধ আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ পাওয়া যায় ৪,২১,৮৫,৪২৮/- টাকা। উক্ত আয়ের স্বপক্ষে তিনি কোনো ধরনের রেকর্ডপত্র দেখাতে পারেননি। উক্ত সম্পদ তার বৈধ আয় দ্বারা পরিবৃত্ত নয় এবং তা অবৈধভাবে অর্জিত মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়।

‎সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথক তিনটি মামলার ঘটনায় বাউফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে- এম রশিদুজ্জামান মিল্লাত এমপি
কলাপাড়া

দেশি-বিদেশি পর্যটকের কাছে কুয়াকাটার পর্যটন শিল্পকে তুলে ধরা হবে- এম রশিদুজ্জামান মিল্লাত এমপি

October 23, 2026
9
দশমিনার চরবোরহানে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ চলাচল
দশমিনা

দশমিনার চরবোরহানে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ চলাচল

October 23, 2026
7
দশমিনায় ধানক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ
দশমিনা

দশমিনায় ধানক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে কীটনাশক প্রয়োগ

October 23, 2026
3
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান
দশমিনা

দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান

October 23, 2026
4
লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল রেস্তরার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড
কলাপাড়া

লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল রেস্তরার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদন্ড

October 23, 2026
53
পটুয়াখালীতে মুক্তিযুদ্ধের প্রজন্মের সভায় জুয়েলকে প্রধান অতিথি করায় বিতর্ক
পটুয়াখালী

পটুয়াখালীতে মুক্তিযুদ্ধের প্রজন্মের সভায় জুয়েলকে প্রধান অতিথি করায় বিতর্ক

October 22, 2026
17
Next Post
সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়া প্রেসক্লাবে স্মরণসভা

সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়া প্রেসক্লাবে স্মরণসভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In