পটুয়াখালী জেলার শ্রেষ্ট বিদ্যাপিদ পটুয়াখালী ফিজিক্যাল ট্রেনিং কলেজ এর ২০২৪ ব্যাচের প্র্যাকটিক্যাল গেমস-৩ ও গেমস-৪ এর ফাইনাল পরীক্ষা ২০ এবং ২১ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ব্যায়ামাগার মিলনায়তনে ২দিন ব্যাপি ২০২৪ ব্যাচের প্র্যাকটিক্যাল গেমস-৩ ও গেমস-৪ এর ফাইনাল পরীক্ষা নেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ বাগেরহাট,খুলনা এর প্রভাষক নুরুন্নাহার।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ফিজিক্যাল ট্রেনিং কলেজ এর অধ্যক্ষ মোঃ শাহআলম,প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম,খন্ডকালিন সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) সাইদুর রহমান সাঈদ, মোঃ জাহাঙ্গীর হোসেন,ইরতেজা হাসান মনির।
এবছর পটুয়াখালী ফিজিক্যাল ট্রেনিং কলেজ এর ২০২৪ ব্যাচের প্র্যাকটিক্যাল গেমস-৩ ও গেমস-৪ এর ফাইনাল পরীক্ষায় মাত্র ১৭জন প্রশিক্ষনার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।









