কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মৎস্য বন্দর আলিপুর পূবালী ব্যাংক পিএলসি’র ২৫৮তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় আলিপুর করিম মুসল্লি টাওয়ারের দ্বিতীয় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো. সাকিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মহিউদ্দিন মুসুল্লি সুলতান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মহিউদ্দিন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলিপুর উপশাখা চালুর মাধ্যমে মৎস্য বন্দর এলাকায় ব্যবসা-বাণিজ্য, মৎস্যজীবী ও সাধারণ জনগণের আর্থিক লেনদেন আরও সহজ ও গতিশীল হবে। ব্যাংকিং সেবার মাধ্যমে স্থানীয় অর্থনীতির উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ ফিতা কেটে এবং দোয়া-মোনাজাতে অংশগ্রহণের মধ্য দিয়ে আলীপুর উপশাখার কার্যক্রমের শুভ সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পূবালী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার মারুফ আহমেদ।









