সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। মুখ্য সঞ্চালক হিসেবে বিষয়ভিত্তিক প্রজেক্টরের মাধ্যমে তথ্য তুলে ধরেন প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, জিআইএস বিশেষজ্ঞ। সহযোগিতা করেন জিআইএস তথ্য বিশ্লেষক ফাহিম আহমেদ দিব্য।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, গলাচিপা থানা ওসি (তদন্ত) মোঃ জিলন সিকদার, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী প্রমুখ।
গণমাধ্যম প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন ও শাকিল হোসেন।
কর্মশালায় কোর রোড নেটওয়ার্ক (CRN) অগ্রাধিকারপ্রাপ্ত অংশ, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। এ ছাড়া প্রধান জনবসতি, গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে প্রয়োজনীয় ও কার্যকর সংযোগ প্রদান করা হবে বলে জানা যায়।









