• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, October 14, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

গণদাবী রিপোর্ট:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
October 14, 2026
in পটুয়াখালী, বাউফল
0
বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান সবুজসহ অন্যান্য সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৪টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম।

আরো পড়ুন

বিশ্ব মান দিবসে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

মাদক সেবনের অপরাধে ঢাকাগামী বাসের দুই চালকের দুই মাসের কারাদণ্ড

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, জাসাসের পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মাহবুব হোসেন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ইমতিয়াজ রসুল পান্নু, সূর্যমণি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, কালিশুরী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আরিফুর রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, অভিভাবক মো. নুরুল ইসলাম এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খান।

এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহা. আবদুল মান্নান ও মো. আমিনুল ইসলাম বাবুল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় নাফিজা ইসলাম, আনিলা তাহসিন ও আবদুল্লাহ আল মারজানসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনার জবাবে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. মাহফুজুর রহমান সবুজ বলেন, “বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে পালন করব। শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়; শিক্ষা একটি জাতির মেরুদণ্ড এবং আলোকিত মানুষ গড়ার অন্যতম হাতিয়ার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা ও উন্নয়ন দর্শনকে ধারণ করে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।”

প্রধান বক্তা মো. হুমায়ুন কবির বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের অন্যতম চালিকাশক্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে সমন্বয় জরুরি।”

বিশেষ অতিথি আনিসুর রহমান আনিস বলেন, “একটি সুন্দর ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নবনির্বাচিত কমিটি, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক হতে হবে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

প্রধান অতিথি প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু বলেন, “শিক্ষা একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হলো শিক্ষিত জাতি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু পরিচালনা কমিটির একার পক্ষে সম্ভব নয়। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

বিশ্ব মান দিবসে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের
পটুয়াখালী

বিশ্ব মান দিবসে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারের আহ্বান জেলা প্রশাসকের

October 14, 2026
0
মাদক সেবনের অপরাধে ঢাকাগামী বাসের দুই চালকের দুই মাসের কারাদণ্ড
কলাপাড়া

মাদক সেবনের অপরাধে ঢাকাগামী বাসের দুই চালকের দুই মাসের কারাদণ্ড

October 14, 2026
1
কলাপাড়ায় বেড়িবাঁধের গাছ কেটে স্থাপনা নির্মাণ, নির্বিকার পানি উন্নয়ন বোর্ড
কলাপাড়া

কলাপাড়ায় বেড়িবাঁধের গাছ কেটে স্থাপনা নির্মাণ, নির্বিকার পানি উন্নয়ন বোর্ড

October 14, 2026
1
পটুয়াখালী জেলায় ১৯২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব’র আয়োজন চলছে
পটুয়াখালী

পটুয়াখালী জেলায় ১৯২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব’র আয়োজন চলছে

October 14, 2026
1
গলাচিপায় ৩২ বছরের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা
গলাচিপা

গলাচিপায় ৩২ বছরের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

October 14, 2026
7
বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক এস এম মাইনুল ইসলাম
পটুয়াখালী

বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শিক্ষক এস এম মাইনুল ইসলাম

October 13, 2026
4
Next Post
পটুয়াখালী জেলায় ১৯২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব’র আয়োজন চলছে

পটুয়াখালী জেলায় ১৯২টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব'র আয়োজন চলছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In