• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, November 22, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home দেবীগঞ্জ

দেবীগঞ্জে সবুজের পথে নতুন অঙ্গীকার, রোপণ করা হবে ২ হাজার তালগাছ

দেবীগঞ্জ প্রতিনিধি:

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 26, 2026
in দেবীগঞ্জ
0
দেবীগঞ্জে সবুজের পথে নতুন অঙ্গীকার, রোপণ করা হবে ২ হাজার তালগাছ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও বজ্রপাত মোকাবিলায় পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই হাজার তালগাছের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘সবুজের পথে নতুন অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে উপজেলার পামুলী ইউনিয়নের গাববাড়ী এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংগঠন’ এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেন বৃক্ষপ্রেমী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, যিনি ‘তাল বেলাল’ নামে পরিচিত।

আরো পড়ুন

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত তরুণ, আহত ৩

দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা

কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়তে গাছ রোপণের বিকল্প নেই। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা রোধে তালগাছ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তরুণেরা যেভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল ইতিপূর্বে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দুপাশে প্রায় ৭৫ কিলোমিটারজুড়ে তালগাছসহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে দৃষ্টিনন্দন চেরি ফুলের চারা রোপণ করেও দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সহসভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী আপেল, অর্থ সম্পাদক তানিয়া ফেরদৌসী, সদস্য পারুল আক্তার, সবুজ হোসেন, আব্দুল হালিম ও আন্তর আহম্মেদ প্রমুখ।

রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আরিফ প্রধান এবং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন হিলফুল ফুজুল যুব সংগঠনের অন্যতম নেতা সাজ্জাদ হোসেন ও আসাদুজ্জামান নূর প্রথমসহ সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সড়কের সৌন্দর্য বৃদ্ধি, মাটির ক্ষয়রোধ এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাবাসীকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেবীগঞ্জ উপজেলার অন্যান্য সড়ক ও খালি জায়গায় এ বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত তরুণ, আহত ৩
দেবীগঞ্জ

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: নিহত তরুণ, আহত ৩

November 2, 2026
3
দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা
দেবীগঞ্জ

দেবীগঞ্জে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ইজারাদারের প্রতিনিধিকে ৬০ হাজার টাকা জরিমানা

October 31, 2026
3
দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর
দেবীগঞ্জ

দেবীগঞ্জে সিজদায় থাকা অবস্থায় মসজিদেই মৃত্যু জামায়াত কর্মীর

October 20, 2026
4
১০ মাসেও বই মেলেনি, অবশেষে তদন্তে উপজেলা প্রশাসন
দেবীগঞ্জ

১০ মাসেও বই মেলেনি, অবশেষে তদন্তে উপজেলা প্রশাসন

October 8, 2026
4
দেবীগঞ্জে ১২ ঘণ্টা পর উদ্ধার বৃদ্ধের মরদেহ
দেবীগঞ্জ

দেবীগঞ্জে ১২ ঘণ্টা পর উদ্ধার বৃদ্ধের মরদেহ

October 6, 2026
3
দেবীগঞ্জে স্কুলের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে
দেবীগঞ্জ

দেবীগঞ্জে স্কুলের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

October 5, 2026
5
Next Post
মোংলায় রেড ক্রিসেন্টের ডেঙ্গু বিরোধী অভিযান; মশক নিধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোংলায় রেড ক্রিসেন্টের ডেঙ্গু বিরোধী অভিযান; মশক নিধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In