• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Wednesday, September 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে সাগরে ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২

হায়াতুজ্জামান মিরাজ, আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 23, 2026
in সারাদেশ
0
মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে সাগরে ট্রলার ডুবি, ১১ জেলে উদ্ধার; নিখোঁজ ২
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুই জেলে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার।

আরো পড়ুন

পাবনায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

৩২ বছর অন্ধ-প্রতিবন্ধীদের সেবা, এবার পশু-পাখির অভয়াশ্রম ও বৃদ্ধাশ্রম চান ৮৫ বছরের আবুল হোসেন

এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন—তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামের মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া গ্রামের হরমুজ আলী হাওলাদারের ছেলে নবী হোসেন (৪৫)।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ছয়জন তালতলী উপজেলার, চারজন পাশের কলাপাড়া উপজেলার এবং একজন খুলনা জেলার বাসিন্দা।

জানা গেছে, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার আল-আমিন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের ট্রলারটি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে গত শনিবার রাতে ১৩ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়।

সোমবার হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হয়ে উঠলে জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেন। মঙ্গলবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দুর্ঘটনার পর সাগরে ভাসতে থাকা অবস্থায় ১১ জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলার এগিয়ে এসে জীবিত উদ্ধার করে। পরে তাঁরা ওই ট্রলারেই নিরাপদে উপকূলে ফিরে আসেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন ডুবে যাওয়া ট্রলারের দুই জেলে।

উদ্ধার হওয়া জেলেদের একজন ও ট্রলারের মালিক মো. আল-আমিন বলেন, ‘প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি হঠাৎ উল্টে গিয়ে ডুবে যায়। আমরা ১১ জন জেলে বের হতে পারলেও ট্রলারের ভেতরের কেবিনে থাকা দুজন আটকে পড়েন। পরে সাগরে ভাসতে থাকা অবস্থায় অন্য একটি ট্রলার আমাদের দেখতে পেয়ে উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারডুবির ঘটনাটি ঘটেছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া জেলেদের খোঁজখবর রাখা হচ্ছে।’

আরও পড়ুন

পাবনায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
সারাদেশ

পাবনায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

September 22, 2026
2
৩২ বছর অন্ধ-প্রতিবন্ধীদের সেবা, এবার পশু-পাখির অভয়াশ্রম ও বৃদ্ধাশ্রম চান ৮৫ বছরের আবুল হোসেন
সারাদেশ

৩২ বছর অন্ধ-প্রতিবন্ধীদের সেবা, এবার পশু-পাখির অভয়াশ্রম ও বৃদ্ধাশ্রম চান ৮৫ বছরের আবুল হোসেন

September 22, 2026
3
রুহুল কবির রিজভীকে পবিপ্রবির জিয়া পরিষদের শুভেচ্ছা
সারাদেশ

রুহুল কবির রিজভীকে পবিপ্রবির জিয়া পরিষদের শুভেচ্ছা

September 22, 2026
13
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ
সারাদেশ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

September 21, 2026
3
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, পুড়ল ৪৫ ঘর
সারাদেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, পুড়ল ৪৫ ঘর

September 19, 2026
3
অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, গ্রেপ্তার ৩
সারাদেশ

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

September 19, 2026
3
Next Post
১২ বছরের শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, কালাপাড়া বিএনপি নেতাকে শোকজ

১২ বছরের শিশু ও মাকে নির্যাতনের অভিযোগ, কালাপাড়া বিএনপি নেতাকে শোকজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
16
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In