• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Tuesday, September 8, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস

গণদাবী ডেস্ক

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
September 8, 2026
in সারাদেশ
0
ইতালিতে বাঁধনের ওপর হামলা, নিন্দা জানালেন আসিফ মাহমুদ ও সারজিস
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাঁধনের প্রতি পূর্ণ সংহতি জানান আসিফ মাহমুদ। এর আগে সোমবার দিবাগত রাতে পৃথক পোস্টে বাঁধনের পাশে থাকার কথা জানান সারজিস আলম।

আরো পড়ুন

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে রয়েছেন বাঁধন। সোমবার রাতে ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে একটি পার্কে গেলে তিনি হামলা ও হেনস্তার শিকার হন বলে জানান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লাইভে বাঁধন হামলার বিস্তারিত তুলে ধরেন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিওও প্রকাশ করেন তিনি। বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলেও তিনি জানান।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ও অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি। তাঁর ভাষ্য, জনগণ একটি গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে, সেই রাজনৈতিক শক্তির কর্মীরা এখনো হামলা ও সহিংসতা চালিয়ে যাচ্ছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, জুলাইয়ের গণআন্দোলনে বাঁধন সাহসের সঙ্গে রাজপথে ছিলেন এবং দেশের মানুষের অধিকার ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের দাবিতে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। হামলা করে, ভয় দেখিয়ে কিংবা সহিংসতার মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না।

ইতালির মাটিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশটির প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করার দাবি জানান আসিফ মাহমুদ। একই সঙ্গে এ ঘটনায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে সারজিস আলম তাঁর ফেসবুক পোস্টে বাঁধনকে নিয়ে গর্বিত হওয়ার কথা জানান। বাঁধনের উদ্দেশে তিনি লেখেন, ‘আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

হামলাকারীদের কঠোর ভাষায় সমালোচনা করে সারজিস আলম বলেন, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করার নেই। একই সঙ্গে বাঁধনের পাশে থাকার বার্তা দিয়ে তিনি লেখেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে।’

আরও পড়ুন

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন
সারাদেশ

১৫ মাসের শিশুসহ ৭ দিন কারাগারে ছিলেন ফাতেমা, পুলিশের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন

September 8, 2026
2
লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
5

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In