পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা পৌরশহরের রাখাইন মার্কেট-সংলগ্ন সড়ক থেকে ২১ পিস ইয়াবাসহ ১৬ মামলার আসামি মাসুদ রানাকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) শেষ বিকেলে মহিপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত ১০টি এবং অন্যান্য ৬টি মামলা রয়েছে। তাঁর বাড়ি নীলগঞ্জ আবাসন এলাকায়। তাঁর বাবার নাম মৃত কাদের ফকির।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।









