• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, September 7, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

ভাবীকে হত্যার দশ বছর পর ভাতিজিকে পিটিয়ে হত্যা করলো চাচা, অতঃপর আটক

notesofatik by notesofatik
October 15, 2025
in সারাদেশ
0
ভাবীকে হত্যার দশ বছর পর ভাতিজিকে পিটিয়ে হত্যা করলো চাচা, অতঃপর আটক

Oplus_16908288

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে ভাবী তানিয়া বেগমকে গলাকেটে হত্যার দশ বছর পর এবার ভাতিজি নাহিল আক্তারকে (৬) পিটিয়ে হত্যা করেছে চাচা হাবিব ওরফে হাবিল খাঁন। ঘটনার পরপরই পুলিশ ঘাতক চাচা হাবিলকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামে ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। একই দিন রাত ১১ টার দিকে নিহত শিশুর বাবা মোঃ দুলাল খাঁন বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত হাবিব ওরেফে হাবিল খাঁন মামলার বাদী দুলাল খাঁনের আপন ছোট ভাই। তাঁরা একই বাড়িতে বসবাস করতেন। তবে হাবিব সার্বক্ষণিক নেশাগ্রস্থ থাকায় প্রায় সময়ই পরিবারের সদস্যদের গালিগালাজ করাসহ মারধর করতেন। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে শিশু নাহিল বাড়ির সামনে একটি দোকানে রুটি কিনতে যায়। ওই সময় হঠাৎ চাচা হাবিব পিছন থেকে এসে একটি লাঠি দিয়ে নাহিলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক বাবা দুলাল খাঁন ও স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিশুটিকে ওই হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই চাচা হাবিব ওরেফে হাবিল খাঁনকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় হাবিল একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

উল্লেখ্য ঘাতক চাচা হাবিল খাঁন এই ঘটনার আগে ২০১৫ সালের আগস্ট মাসে নিহত শিশুর বড় মা ও ভাই দুলাল খাঁনের প্রথম স্ত্রী তানিয়া বেগমকে গলাকেটে হত্যা করেন। ওই মামলায় শিশু আইনে তাঁর ৯ বছর সাজা হয়েছিল। সাজা ভোগ শেষে ২০২৪ সালের শুরুর দিকে জামিনে তিনি মুক্তি পান। ভাবিকে হত্যার ১০ বছর পরে ঘাতক হাবিল বড় ভাই দুলাল খাঁনের দ্বিতীয় স্ত্রী ফাহিমা আক্তারের কন্যা নাহিলকে পিটিয়ে হত্যা করলেন।

ইউপি সদস্য সালাম হাওলাদারসহ স্থানীয়রা বলেন, ঘটনার পরপরই ঘাতক চাচা হাবিলকে ধাওয়া করলে সে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁরা আরো বলেন, হাবিল এর আগে তাঁর ভাইয়ের স্ত্রীকে জবাই করে হত্যা করেছে।

নিহত শিশুর বাবা দুলাল খাঁন কান্নাজনিত কণ্ঠে বলেন, ২০১৫ সালে ১৭ বছর বয়সে হাবিল আমার প্রথম স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। শিশু আইনে ৯ বছর সাজা ভোগ করে ২০২৪ সালের প্রথম দিকে জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পাওয়ার দেড় বছরের মাথায় আমার শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করল। আমার শিশুকন্যা কী অপরাধ করেছিল? আমি ওর কঠোর শাস্তি ও বিচার দাবী করছি।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রকিবুল ইসলাম বলেন, ‘শিশুটির মাথার ডান পাশে এবং বাঁ হাতের কনুইয়ে গুরুতর জখমের চিহ্ন ছিল। তাৎক্ষণিক শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে শুনেছি শিশুটিকে বরিশালে নেওয়ার পথে পথিমধ্যে মারা গেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল বলেন, ঘাতক চাচা হাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার) শিশুর মরদেহের ময়নাতন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার
Uncategorized

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার

September 4, 2026
4
বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩
সারাদেশ

বগুড়ায় ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত্রীসহ আহত ৩

September 4, 2026
3
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮
সারাদেশ

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নারী-শিশুসহ আহত ৮

August 31, 2026
4
কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২
সারাদেশ

কালকিনিতে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

August 31, 2026
7
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
সারাদেশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

August 31, 2026
5
বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ
সারাদেশ

বিশেষজ্ঞ ও তরুণদের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম জোরদারের উদ্যোগ

August 29, 2026
13
Next Post
বিশ্ব সাদাছড়ি দিবসে পটুয়াখালীতে আলোচনাসভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

বিশ্ব সাদাছড়ি দিবসে পটুয়াখালীতে আলোচনাসভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
31
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
14

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
7
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In