পটুয়াখালী দশমিনা উপজেলায় কশোরগ্যাং এর হামলায় দুই জন আহত ও পাঁচ জন আটকের ঘটনা ঘটে।
শুক্রবার সকালে উপজেলার দশমিনা ইউনিয়নের আরোজবেগী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার সদর দশমিমা ইউনিয়নের ০৬ নং আরোজবেগী গ্রামের মহিউদ্দিন এর ছেলে রবিন ও একই গ্রামের বাবুল মাতুব্বরের ছেলে মোঃ তানভীর।
অভিযুক্তরা হলেন উপজেলার দশমিনা ইউনিয়নের ০৬ নং আরোজবেগী গ্রামের সুব্রত সরদার, নাজমুল, সোলাইমান, জুনায়েত ও মাসুম।
স্থানী সূত্রে জানা যায়, গত কাল বৃহস্পতিবার সকালে তানভীর ও জুনায়েতের সাথে কথা-কটাকাটি হয় ঐ ঘটনাকে কেন্দ্র করে জুনায়েত সহ ৩-৪ জন ঐ রাতে আরোজবেগী বাজারে এসে তানভীরকে মারার জন্য বাজারে খোঁজ করে। তানভীরকে না পেয়ে তার বাড়িতে রওয়ানা করলে স্থানীয় কয়েকজন বাঁধা নিষেধ করে। পরে স্থানীয় ইউপি সদস্য বিয়টি মিমাংসা করার শর্তে তাদের পাঠিয়ে দেয়। শুক্রবার সকালে আরোজবেগী বাজারে ইউপি সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা মিমাংসা করার কথা অনুযায়ে জুনায়েত, সুব্রত সরদার, নাজমুল, সোলাইমান ও মামুন সালিসি শুরুর আগে
তানভীর ও রবিনের উপর দেশীয় অস্রদিয়ে অতর্কিত হামলাম করে তাহাতে ঘটনা স্থলে তাবভীর ও রবিন রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা দশমিনা স্বাস্থ কমপক্ষে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের পাঁচ জনকে একটি দোকানে আটকে রাখে। থানা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সমছুউদ্দিন সহ সঙ্গীয় ফোর্স ঐ পাঁচ জনকে থানায় নিয়ে যায়।
আহত রবিন ও তানভীর জানান, বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় জুনায়েত এর সাথে ফুটবল খেলা নিয়ে তর্কবিতর্ক হয়। আমরা চলে আসি। পরে শুনি সন্ধ্যায় আরোজবেগী বাজারে আমাকে জুনায়েত সহ ৩-৪ জন খোজ করে। আমার পরিবার স্থানীয় ইউপি সদস্যকে বললে তিনি শুক্রবার সকালে বিষয়টি মিমাংসা করে দিবো। আমরা শুক্রবার সকালে আরোজবেগী বাজারে আসলে জুনায়েত সহ ৩-৪ জন আমাকে দেশীয় অস্র দিয়ে মাতায় এলোপাতাড়ি আঘাত করে আমাকে রক্ষা করতে রবিন আসলে তাকেও মাথায় আঘাত করে আহত করে। পরে স্থানীয়রা ওদের পাঁচ জনকে আটকে রেকপ থানা পুলিশের হাতে তুলে দেয়। আমাদের দুইজনকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমরা দুইজন হাসপাতালে আছি। আমরা আইনের আশ্রয় নিবো।
স্থানীয় ইউপি সদস্য হারুন জানান, গত কাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমাকে জানানো হয় সকালে তানভীর ও জুনায়েত এর মধ্যকার বিরোধ হয় আপনি এটা মিমাংসা করেদেন। আমি বলি সকলে(শুক্রবার )সকালে আরোজবেগী বাজারে বসে মিমাংসা করে দিবো। সকালে বাজারে পৌছানোর আগেই জুনায়েত সহ ৩-৪ জন তানভীর ও রবিনের উপর দেশীয় অস্র সহ হামলা করে রক্তাক্ত জখম করে। পরে আহত দুইজনকে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আর ঐ পাঁচজনকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সকালে ঘটনা স্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়। এখোন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত বয়বস্থা গ্রহন করা হব।
বিঃদ্রঃ সকালে ঘটনা। সর্বোশেষ নিউজ প্রেরন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। পাঁচ জন কিশোরগ্যাং সদস্য থানা হেফাজত।








