• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, August 30, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী

বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, তৈরি করেনি বর্তমান সরকার: নুর

মারুফ ইসলাম

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 30, 2026
in পটুয়াখালী
0
বিদ্যুৎ-জ্বালানি সংকট জাতীয় সমস্যা, তৈরি করেনি বর্তমান সরকার: নুর
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, ছয় মাসের বর্তমান সরকার এ সংকট তৈরি করেনি। এ বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরো পড়ুন

‘চাঁদা না দিলে মামলা’, নৌ পুলিশের বিরুদ্ধে ট্রলার চালকদের মানববন্ধন

পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মোনাজাত

নুরুল হক নুর বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কিছুটা সংকট রয়েছে। এটি জাতীয় সংকট হলেও বর্তমান সরকার এ জটিলতা তৈরি করেনি। এ সংকটকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে ভুল পথে আন্দোলন-সংগ্রাম করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা কারও জন্যই মঙ্গলজনক নয়।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দলের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নীতিগত বিষয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। তবে এমন কোনো কর্মসূচি নেওয়া উচিত নয়, যাতে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল-মত নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সমস্যা বোঝার চেষ্টা করা হচ্ছে।

আগামী পাঁচ বছরে দেশকে একটি মানসম্মত জায়গায় নেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে নুরুল হক নুর বলেন, পাঁচ বছরে সবকিছু পুরোপুরি পরিবর্তন করা সম্ভব না হলেও দেশকে সঠিক গন্তব্যে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।

দুর্নীতি দমন ও জবাবদিহিতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, নাগরিকদের কাছে সেবা পৌঁছে দেওয়া এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা যাচাই করতে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সেল গঠন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

‘চাঁদা না দিলে মামলা’, নৌ পুলিশের বিরুদ্ধে ট্রলার চালকদের মানববন্ধন
পটুয়াখালী সদর

‘চাঁদা না দিলে মামলা’, নৌ পুলিশের বিরুদ্ধে ট্রলার চালকদের মানববন্ধন

August 30, 2026
1
পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মোনাজাত
দুমকি

পবিপ্রবির প্রথম উপাচার্যের প্রয়াণে স্মরণসভা ও দোয়া মোনাজাত

August 30, 2026
2
বাড়তি দামে সার বিক্রি, দশমিনায় দুই ডিলারকে ১৩ হাজার টাকা জরিমানা
দশমিনা

বাড়তি দামে সার বিক্রি, দশমিনায় দুই ডিলারকে ১৩ হাজার টাকা জরিমানা

August 30, 2026
3
বাউফলে আমন চাষে ব্যস্ত কৃষক, ৩৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা
পটুয়াখালী

বাউফলে আমন চাষে ব্যস্ত কৃষক, ৩৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা

August 30, 2026
3
বাউফলে ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ মহিষের মৃত্যু; অসুস্থ আরও ২০
পটুয়াখালী

বাউফলে ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ মহিষের মৃত্যু; অসুস্থ আরও ২০

August 29, 2026
6
শিক্ষার প্রতিটি স্তরে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মানোন্নয়নে কাজ করছে সরকার: নুরুল হক নুর
গলাচিপা

শিক্ষার প্রতিটি স্তরে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে মানোন্নয়নে কাজ করছে সরকার: নুরুল হক নুর

August 29, 2026
3
Next Post
‘চাঁদা না দিলে মামলা’, নৌ পুলিশের বিরুদ্ধে ট্রলার চালকদের মানববন্ধন

‘চাঁদা না দিলে মামলা’, নৌ পুলিশের বিরুদ্ধে ট্রলার চালকদের মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
13
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
30

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
6
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In