• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 18, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পটুয়াখালী কলাপাড়া

পায়রা বন্দরের নতুন দিগন্ত: আন্ধারমানিক নদীতে আইকনিক ফোরলেন সেতুর নির্মাণকাজ শেষের পথে

মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 27, 2026
in কলাপাড়া, পটুয়াখালী
0
পায়রা বন্দরের নতুন দিগন্ত: আন্ধারমানিক নদীতে আইকনিক ফোরলেন সেতুর নির্মাণকাজ শেষের পথে
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে আন্ধারমানিক নদীর ওপর অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন আইকনিক ফোরলেন সেতুর নির্মাণকাজ শেষের পথে। ইতোমধ্যে সেতুটির ৯৪ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের নভেম্বরের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ হবে বলে জানা গেছে। অক্টোবরের মধ্যে সেতুটির মূল অবকাঠামোর কাজ শেষ হবে। অক্টোবরের শেষের দিকে এটি যান চলাচলের উপযোগী হবে। ফলে পায়রা বন্দরের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে।

১ হাজার ১৮০ মিটার দীর্ঘ এই সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয় ২০২৪ সালের মার্চ মাসে। ১২ মার্চ এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু হলে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল চাঁদপাড়ার সঙ্গে সিক্সলেন সড়ক এবং ঢাকা-কুয়াকাটাগামী মহাসড়কের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে পণ্য পরিবহনের পথ আরও সহজ হবে। পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী (সিভিল) তাজহের কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

দূর্গাপূজার বিশেষ ছুটির সঙ্গে যোগ হয়েছে কুয়াকাটা কার্ণিভাল: কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগমের সম্ভাবনা

১০ মাসের শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ

বন্দর সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেতুটি। বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত এই সেতু নির্মিত হওয়ায় এর মাধ্যমে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের সঙ্গে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে নির্মিত ফার্স্ট টার্মিনালের সরাসরি সংযোগ স্থাপিত হবে। ফলে পায়রা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর হবে। পাশাপাশি বন্দরের বাণিজ্যিক কার্যক্রমেও ব্যাপক গতি সঞ্চার হবে।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (China Railway Bridge Construction Group—CRBG) এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (China Civil Engineering Construction Corporation—CCECC) সেতুটির নির্মাণকাজ করছে।

আন্ধারমানিক নদীর নাব্যতা বজায় রাখা এবং নদীতে সার্বক্ষণিক জাহাজ ও লঞ্চ চলাচলের সুবিধা বিবেচনা করে এক্সট্রা ডোজড (Extra Dosed) পদ্ধতিতে মাত্র দুটি পিয়ার স্থাপনের মাধ্যমে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করা হচ্ছে। দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মাণের ফলে স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা প্রতিদিন সেতু এলাকার সিক্সলেন সড়কে ভিড় করছেন। তাঁরা ঘুরে ঘুরে দেখছেন দৃষ্টিনন্দন এই স্থাপনা।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

সেতুটি নির্মাণে নদীর মধ্যে কোনো পিলার বা পাইল স্থাপন করা হয়নি। কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেতুটিকে অত্যন্ত দৃষ্টিনন্দন ও আইকনিক অবকাঠামো হিসেবে নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষ।

সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হলে চাঁদপাড়ায় রাবনাবাদ চ্যানেলে নির্মিত ফার্স্ট টার্মিনাল থেকে সরাসরি সড়কপথে পণ্য ঢাকায় পরিবহন করা যাবে। বিনিয়োগকারীরাও সরাসরি সড়কপথে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ফার্স্ট টার্মিনালে যেতে পারবেন। তবে এ সুবিধা পুরোপুরি চালু হওয়ার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

আরও পড়ুন

দূর্গাপূজার বিশেষ ছুটির সঙ্গে যোগ হয়েছে কুয়াকাটা কার্ণিভাল: কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগমের সম্ভাবনা
কলাপাড়া

দূর্গাপূজার বিশেষ ছুটির সঙ্গে যোগ হয়েছে কুয়াকাটা কার্ণিভাল: কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগমের সম্ভাবনা

October 18, 2026
3
১০ মাসের শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ
কলাপাড়া

১০ মাসের শিশু রাইয়ান হত্যার বিচারের দাবিতে কলাপাড়ায় প্রতিবাদ সমাবেশ

October 18, 2026
10
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

October 18, 2026
12
গলাচিপায় এলজিইডির আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা
গলাচিপা

গলাচিপায় এলজিইডির আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক কর্মশালা

October 18, 2026
2
দুমকিতে পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি সাইফুল মজিদ বাহাউদ্দিন
দুমকি

দুমকিতে পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসার গভর্নিং বডির নতুন সভাপতি সাইফুল মজিদ বাহাউদ্দিন

October 18, 2026
5
পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন
পটুয়াখালী

পটুয়াখালীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে নানা আয়োজন

October 17, 2026
10
Next Post
পটুয়াখালী টাউন জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ‘অভিজ্ঞতামর্শ সভা’

পটুয়াখালী টাউন জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ‘অভিজ্ঞতামর্শ সভা’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In