• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Sunday, October 4, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home পিরোজপুর

সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
August 20, 2026
in পিরোজপুর
0
সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল, ভালো ফলের লক্ষ্যে কাউখালীতে পর্যালোচনা সভা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পিরোজপুরের কাউখালীতে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এর ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

আরো পড়ুন

কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন টিচার ইউনাইটেড একাদশ

সভায় বক্তব্য দেন রঘুনাথপুর ইজিএস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তানভির আহমেদ, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুর রহমান মিজান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মিজানুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা দেলোয়ার হোসেন, কারিগরি শাখার অধ্যক্ষ হারুন অর রশিদ, ক্রীড়া শিক্ষক বাবুল ঘোষ, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয়। ফলাফল সন্তোষজনক না হওয়ায় আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ফলাফল কীভাবে আরও উন্নত করা যায় এবং এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অভিভাবকদের পর্যাপ্ত সম্পৃক্ততা ও সমন্বয়ের অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। বিশেষ করে মাদ্রাসা পর্যায়ে বাল্যবিবাহের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে বলেও শিক্ষকরা উল্লেখ করেন।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদান, শিক্ষকদের মধ্যে সমন্বয় এবং প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের একার পক্ষে ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসন—সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোথায় দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে আগামী শিক্ষাবর্ষ থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে।”

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠানের ফলাফল প্রত্যাশিত পর্যায়ে হয়নি, তাদের ফলাফল বিশ্লেষণ করে ঘাটতিগুলো চিহ্নিত করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধেও সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, “২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল আমরা প্রতিষ্ঠানভিত্তিকভাবে পর্যালোচনা করছি। যে বিষয়গুলোতে শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে, সেগুলো চিহ্নিত করে আগামী শিক্ষাবর্ষে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নজর বাড়াতে হবে। নিয়মিত ক্লাস, দুর্বল শিক্ষার্থীদের আলাদা পরিচর্যা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ফলাফল আরও ভালো করার সুযোগ রয়েছে।”

সভায় আগামী শিক্ষাবর্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল উন্নত করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
পিরোজপুর

কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

October 4, 2026
1
কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন টিচার ইউনাইটেড একাদশ
পিরোজপুর

কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন টিচার ইউনাইটেড একাদশ

October 3, 2026
1
কাউখালীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যে সয়লাব: বাড়ছে ডায়রিয়া ও পেটের রোগ, স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতিরা
পিরোজপুর

কাউখালীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যে সয়লাব: বাড়ছে ডায়রিয়া ও পেটের রোগ, স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতিরা

October 3, 2026
2
কাউখালীতে আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা বিতরণ
পিরোজপুর

কাউখালীতে আল ফুদুল ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা বিতরণ

October 2, 2026
3
কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ  দিবস উদযাপিত
পিরোজপুর

কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

October 1, 2026
2
কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
পিরোজপুর

কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ

October 1, 2026
3
Next Post
কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড, মেয়ে শিশুদের হাতে বাইসাইকেল

কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড, মেয়ে শিশুদের হাতে বাইসাইকেল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In