পঞ্চগড়ের দেবীগঞ্জে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, দেবীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহিদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনা, তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।









