• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Monday, November 23, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home Uncategorized

পবিপ্রবিতে সাবেক ডিনের বিরুদ্ধে জাল ভাউচারে অর্থ উত্তোলনের অভিযোগ

পবিপ্রবি প্রতিনিধি

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 16, 2026
in Uncategorized
0
পবিপ্রবিতে সাবেক ডিনের বিরুদ্ধে জাল ভাউচারে অর্থ উত্তোলনের অভিযোগ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ফয়সল কবিরের বিরুদ্ধে জাল ভাউচার তৈরির অভিযোগ পাওয়া গিয়েছে।

 

আরো পড়ুন

বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

২০২৫ সালের ৯ জানুয়ারি, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল এবং সুলতানা রাজিয়া হলের উদ্যোগে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছিল। এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের আপ্যায়ন ও ফুলেল শুভেচ্ছার জন্য সম্পূর্ণ ব্যয় বহন করে হল কর্তৃপক্ষ।

 

তবে এ ক্ষেত্রে এএনএসভিএম অনুষদের ডিন অফিসের মজুদ বহিতে বাজেটে উল্লেখ করা খরচে বিভিন্ন অসংগতি দেখা গেছে।

 

অনুসন্ধানে জানা যায়, ওই বছরের ৯ জানুয়ারি ৩০০ শিক্ষার্থীর জন্য রোল, ডিম সিদ্ধ, ছানা এবং বক্স বাবদ ২৫ হাজার টাকার ভাউচার তৈরি করেন এএনএসভিএম অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক ড. ফয়সল কবির। কিন্তু হল কর্তৃপক্ষের দাবি, নবীনবরণ উপলক্ষে সব ব্যয় তারাই বহন করেছেন।

 

এ বিষয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, “নবীনবরণ অনুষ্ঠানটি দুটি হলের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল। তবে আমার জানা মতে, এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট অনুষদ থেকে কোনো ধরনের আর্থিক বরাদ্দ বা অর্থ সহায়তা পাওয়া যায়নি।”

 

অন্যদিকে, একই বছরের ১২ জানুয়ারি ডিনের তৈরি আরও একটি ভাউচারে ৪০০ শিক্ষার্থীর জন্য রোল, ছানা ইত্যাদি বাবদ ২৫ হাজার টাকার ভাউচার পাওয়া যায়। কিন্তু ওই দিন ক্যাম্পাসে এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন হয়নি বলে জানা যায় শিক্ষার্থীদের কাছ থেকে। অভিযোগ উঠেছে, জাল ভাউচার তৈরি করে ডিন একাধিক দুর্নীতিতে জড়িয়েছেন। এ-সম্পর্কিত তথ্যাদি ইতোমধ্যে প্রতিবেদকের হাতে সংরক্ষিত আছে।

 

এছাড়াও, নাম প্রকাশে অনিচ্ছুক অনুষদের বেশ কিছু কর্মকর্তা জানান, সাবেক ডিন ড. ফয়সল কবির বিভিন্ন খরচ বাবদ পঁচিশ হাজার টাকার পঞ্চাশের অধিক জাল ভাউচার তৈরি করেছেন।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

 

এ বিষয়ে এএনএসভিএম অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফয়সল কবির বলেন, “আমি কোনো ধরনের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত নই। প্রতিটি ভাউচারের যথাযথ সমন্বয় করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় অর্থ বরাদ্দ এসেছে, একই নিয়ম মেনে তা ব্যয় করা হয়েছে।”

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান বলেন, “আমি আজই রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছি। এ বিষয়ে কিছুই জানি না। বিষয়টি আমার কাছে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব

আরও পড়ুন

বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
Uncategorized

বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

November 19, 2026
6
কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১
Uncategorized

কাউখালীতে মহাসড়ক ও ফেরীঘাট পাহারা, নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

November 19, 2026
3
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি-শীত: উত্তাল সাগর
Uncategorized

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি-শীত: উত্তাল সাগর

November 19, 2026
8
আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম -ছারছীনার পীর ছাহেব
Uncategorized

আল্লাহর জিকির মুমিনের আত্মিক উন্নতি ও প্রশান্তির অন্যতম মাধ্যম -ছারছীনার পীর ছাহেব

October 23, 2026
4
বিয়ের আগে পুরুষের মধ্যে যে ৫টি গুণ খোঁজেন নারীরা, জানলে অবাক হবেন!
Uncategorized

বিয়ের আগে পুরুষের মধ্যে যে ৫টি গুণ খোঁজেন নারীরা, জানলে অবাক হবেন!

October 21, 2026
2
ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট
Uncategorized

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

October 12, 2026
6
Next Post
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা  শাহাদাৎ হোসেন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাউখালীর বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
12
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
18
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
33
নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

নভেম্বর: উপকূলের জনপদের আতঙ্কের মাস

November 21, 2026
3
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In