• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
Daily Gano Dabi
No Result
View All Result
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • দুমকি
    • মির্জাগঞ্জ
    • বাউফল
    • গলাচিপা
    • দশমিনা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • তথ্য ও প্রযুক্তি
  • খেলাধুলা
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি
No Result
View All Result
Daily Gano Dabi
No Result
View All Result
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Home সারাদেশ

আমতলীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস: স্বাবলম্বী হওয়ার গল্প শোনালেন উপকারভোগীরা

হায়াতুজ্জামান মিরাজ আমতলী

গণদাবী রিপোর্ট by গণদাবী রিপোর্ট
July 6, 2026
in সারাদেশ
0
আমতলীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস: স্বাবলম্বী হওয়ার গল্প শোনালেন উপকারভোগীরা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে এবং আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফিরোজ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, বিআরডিবির সভাপতি মো. মঈন উদ্দীন মামুন এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কবির ফকির।

এ সময় আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য, বিআরডিবির গ্রাহক ও সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময়কালে সুবিধাভোগী মোসা. ফাতেমা বেগম বলেন, ২০১১ সাল থেকে তিনি বিআরডিবির সঙ্গে যুক্ত। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশিক্ষণের মাধ্যমে তিনি সচেতন হয়েছেন। পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অপর সুবিধাভোগী ফারজানা ইয়াসমিন বলেন, বিআরডিবি থেকে ঋণ নিয়ে তিনি ছাগল, হাঁস ও মুরগি পালন শুরু করেছেন। বর্তমানে স্বাবলম্বী হওয়ার পথে রয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে খামার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

ECom Digital Technology ECom Digital Technology ECom Digital Technology

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পল্লী এলাকার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, সমবায় কার্যক্রম জোরদার, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে তাদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের
বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়-সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ, খেলা বর্জন যবিপ্রবির নারী দলের

October 17, 2026
2
নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ
সারাদেশ

নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রকাশ

October 16, 2026
0
যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা
সারাদেশ

যবিপ্রবির প্যাথলজি ল্যাব ১০ মাস ধরে বন্ধ, ডেঙ্গু পরীক্ষা করাতে ভোগান্তিতে শিক্ষার্থীরা

October 15, 2026
1
পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
সারাদেশ

পাবনায় ভেজাল দুধের বিরুদ্ধে জিরো টলারেন্স, সিন্ডিকেট ভাঙার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

October 14, 2026
2
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য
বিশ্ববিদ্যালয়

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষের বিকল্প নেই: যবিপ্রবি উপাচার্য

October 14, 2026
10
নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ
সারাদেশ

নাগেশ্বরী কেদার মহিলা কলেজে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

October 13, 2026
7
Next Post
বাউফলে পল্লী গড়ার প্রত্যয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বাউফলে পল্লী গড়ার প্রত্যয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদকীয়

জুলাই মাস জুড়ে উপমহাদেশে ‘তেলাপোকা-ফার্মের মুরগি’র দাপট: তরুণের রাজনৈতিক প্রতিবাদের নতুন রূপ

July 22, 2026
8
কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

কৃষিগুচ্ছের ফলাফল প্রকাশিত নির্বাচিত ৩৭০১ জন, ওয়েটিং লিস্টে আরও ৭২৬৬ জন

January 7, 2026
17
নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের শহীদ জিহাদের কবর জিয়ারত

September 19, 2025
32
Ecom Digital Technology Ecom Digital Technology Ecom Digital Technology
Facebook Twitter Youtube LinkedIn
দৈনিক গনদাবী

দৈনিক গণদাবী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক ও প্রকাশক

মোঃ গোলাম কিবরিয়া

Follow us

প্রধান কার্যালয়
নতুন বাজার, পটুয়াখালী – ৮৬০০।

  •  +880 1712-132087
  •  ganodabinews@gmail.com

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • পটুয়াখালী
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙ্গাবালী
  • সম্পাদকীয়
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্য ও প্রযুক্তি
  • ধর্ম
  • স্বাস্থ্য
  • ভিডিও গ্যালারি

স্বত্ব © ২০২৫ দৈনিক গণদাবী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In